Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভার্মি কম্পোস্ট কারখানায় সাফল্য মাহফুজার

মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯
শেয়ার করুন:
ভার্মি কম্পোস্ট কারখানায় সাফল্য মাহফুজার

গরু-ছাগল পালনের মতো কেঁচো পালন করেও যে আয় করা যায়, তার দৃষ্টান্ত গড়েছেন দিনাজপুরের পার্বতীপুরের নারী উদ্যোক্তা মাহফুজা বেগম। বাড়ির অব্যবহৃত জায়গায় কেঁচো ও জৈব সার উৎপাদনের কারখানা গড়ে তুলেছেন তিনি। গরুর গোবর প্রক্রিয়াজাত করে তৈরি করছেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। তার দাবি, প্রাথমিকভাবে আড়াই লাখ টাকা বিনিয়োগ করে কারখানা স্থাপনের পর প্রতি দুই মাসে খরচ বাদ দিয়ে প্রায় ৩০ হাজার টাকা লাভ করছেন। এতে মাসিক গড় আয় দাঁড়াচ্ছে ১৫ হাজার টাকা।

উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর মৌজার গোবিন্দপুর (ভবেরবাজার) গ্রামের মাহফুজা ও তার স্বামী নুর ইসলাম যৌথভাবে এ উদ্যোগ নিয়েছেন। বাড়ির আঙিনার প্রায় ছয় শতক জায়গায় দুটি উৎপাদনকেন্দ্র গড়েছেন তারা। বাঁশের বেড়া ও নাইলনের জাল দিয়ে ঘেরা কেন্দ্র দুটিতে রয়েছে সিমেন্টের ৩০টি রিং এবং ইট-সিমেন্টের তৈরি ৩৪টি ছোট হাউজ। এসব অবকাঠামো নির্মাণে তাদের ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।

২০২২ সালে উৎপাদনকেন্দ্র স্থাপনের পর থেকে এ কাজ করছেন মাহফুজা। তার হিসাব অনুযায়ী, সাড়ে তিন কেজি কেঁচো ও ২৪ হাজার ৪০০ কেজি গোবর দিয়ে প্রায় ২ হাজার ৫০০ কেজি সার উৎপাদন করেছেন। এ চক্রে কাঁচামাল ও শ্রমিক বাবদ খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। উৎপাদন শেষে কেঁচোর পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ১০ কেজি। প্রতি কেজি কেঁচো ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা যায়।

মাহফুজা জানিয়েছেন, কেঁচো বিক্রি থেকে প্রায় ১৫ হাজার টাকা এবং সার বিক্রি থেকে আরও প্রায় ১৫ হাজার টাকা লাভ হয়। সব মিলিয়ে দুই মাসে তার লাভ প্রায় ৩০ হাজার টাকা।

পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হোসাইন বললেন, ‘মাহফুজা উপজেলার একজন সফল নারী উদ্যোক্তা। তাকে দেখে অন্যরাও এ কাজে আগ্রহী হচ্ছেন। কৃষিতে জৈব সারের ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।’

পার্বতীপুরদিনাজপুরভার্মি কম্পোস্টকারখানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি