Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চার পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২০:০৪
চার পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সংগৃহীত ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে চার পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মোট ৬৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীরপাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার বাদী কুতুবদিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অমল বড়ুয়া অভিযোগ করেন, স্ত্রীর করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মিজানুর রহমান একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তাকে আটক করে থানায় নেওয়ার পথে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা চার পুলিশ সদস্যকে মারধর করে হ্যান্ডকাফ পরা অবস্থায় মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হামলার ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে ছয়জনকে আটক করে। তবে ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান এখনো পলাতক।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাঈদুল হকের দাবি, রাতভর বিভিন্ন কৌশল ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ওই আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে।

কুতুবদিয়া থানার ওসি মো. মাহাবুবুল হক বলেছেন, ‘মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা এবং পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

তার ভাষ্য, হামলায় আহত চার পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। পলাতক আসামি মিজানুর রহমানসহ পুলিশের ওপর হামলা মামলার অন্য আসামিদের আটকে অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশহ্যান্ডকাফআসামি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: