নড়াইলের কালিয়ায় পুলিশকে পিটিয়ে ১০ মামলার আসামি এসকেনকে (৩৫) হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়েছে পরিবারের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে ভাঙা হ্যান্ডকাফ উদ্ধার করা গেলেও বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা যায়নি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নড়াগাতী থানার পুটিমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর পুলিশের অতর্কিত হামলা চালায় এসকেনের বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখসহ তাদের লোকজন। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় এসকেনের বাবা-ভাইসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হ...