Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কুড়িগ্রামে খুরা রোগে ৯ গরুর মৃত্যু, আক্রান্ত আড়াই শতাধিক

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২১:০৪
কুড়িগ্রামে খুরা রোগে ৯ গরুর মৃত্যু, আক্রান্ত আড়াই শতাধিক

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে গবাদি পশুর মধ্যে খুরা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সদর, রাজারহাট এবং ভূরুঙ্গামারী ২০০ থেকে ২৫০ গরু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। এ রোগে এরই মধ্যে অন্তত ৯টি গরুর মৃত্যু হয়েছে।

কোরবানির ঈদের আগে এ সংক্রমণ ছড়িয়ে পড়ায় খামারি ও গবাদি পশুর মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মাঠপর্যায়ে প্রাণিসম্পদ বিভাগ চিকিৎসা কার্যক্রম শুরু করলেও ভাইরাসজনিত রোগ হওয়ায় সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর জোৎগোবরধন এলাকায় গত এক সপ্তাহে একটি গর্ভবতী গাভীসহ দুটি গরু মারা গেছে। একই এলাকায় আরও ২০-২৫টি গরু আক্রান্ত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত খামারি আলতাফ হোসেন জানিয়েছেন, তার একটি ফ্রিজিয়ান গাভী চিকিৎসা করানোর পরও মারা গেছে। তার ভাষ্য, এতে তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরেক খামারি আবু হোসেন বললেন, ঈদের সময় গরু বিক্রি করে সংসার চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু এখন গরু অসুস্থ হয়ে পড়ায় বিক্রি তো দূরের কথা, বাঁচবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্ষুদ্র খামারি একরামুল হকের খামারের তিনটি গরু আক্রান্ত হয়েছে। তিনি জানিয়েছেন, একটি দুগ্ধবতী গাভীর জিহ্বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুধ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

স্থানীয় পল্লী প্রাণী চিকিৎসক আবুল কালাম আজাদ জানিয়েছেন, জেলায় রোগের সংক্রমণ ব্যাপক হলেও অনেক গরু চিকিৎসায় সেরে উঠছে। তার মতে, সময়মতো ভ্যাকসিন না দেওয়া এবং ভ্যাকসিনের উচ্চমূল্যের কারণে অনেক খামারি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন না, ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, তিনটি উপজেলায় সংক্রমণ বেশি হলেও অন্যান্য এলাকাতেও রোগ ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত প্রায় ২৫০টি গরু আক্রান্ত হয়েছে। মাঠ পর্যায়ে চিকিৎসা কার্যক্রম চলমান।

কুড়িগ্রামখুরা রোগ
    শেয়ার করুন:
    Advertisement
    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    advertiseadvertise