Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টাঙ্গাইল

তেল সংকটে যমুনায় নৌ চলাচল ব্যাহত, দুর্ভোগে ৩০ গ্রাম

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০০:৫৮
তেল সংকটে যমুনায় নৌ চলাচল ব্যাহত, দুর্ভোগে ৩০ গ্রাম

ছবিঃ আগামীর সময়

জ্বালানি তেলের সংকটে টাঙ্গাইলের যমুনা নদীতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন অন্তত ৩০ গ্রামের মানুষ। একই সঙ্গে জীবিকা সংকটে পড়েছেন জেলেরা। অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন।

জানা গেছে, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী ও সদর উপজেলার যমুনা তীরবর্তী প্রায় ১০টি ইউনিয়নে ২ লক্ষাধিক মানুষের বসবাস। এসব এলাকার মানুষের শহরে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা।

নির্ভর করছেন গাবসারা ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ গোবিন্দাসী নৌঘাটের ওপর। এই ঘাটের কোনো বিকল্প নেই। প্রতিদিন প্রায় ৪০টি নৌকা দিয়ে পারাপার হতো, এখন তা কমে গেছে।

স্থানীয় বাসিন্দা আবু রায়হান শুভের সঙ্গে কথা হয়। জানালেন, তেলের তীব্র সংকটে নৌ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। তার ভাষ্য মতে, এতে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ ও জেলেরা। একদিকে যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে, অন্যদিকে মাঝিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কৃষক বদিউজ্জামান মণ্ডল জানালেন, সেচের জন্য ডিজেল আনতে গিয়ে এক হাজার টাকায় পুরো নৌকা ভাড়া করতে হয়েছে। আগে যেখানে প্রতি যাত্রীর ভাড়া ছিল ৩০ টাকা।

মাঝি হাসান আলী বলেছেন, ‘পাম্পে গেলে তেল পাওয়া যায় না। বাইরে থেকে কিনতে গেলে বেশি দাম দিতে হয়। এতে নৌকা চালানো কঠিন হয়ে পড়েছে।’

একই সুরে কথা বললেন মাঝি বাবু। বললেন, ‘নলিন থেকে তালতলা চরে চলাচলে প্রায় এক হাজার টাকা খরচ হয়। কিন্তু যাত্রী কম থাকায় খরচ ওঠানোই দুষ্কর হয়ে পড়েছে।’

যাত্রী সজিব ও মেহেদী অভিযোগ করেন, আগে নৌকার ভাড়া ছিল ৩০ টাকা। এখন অনেক সময় ১০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এতে কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনেও খরচ বেড়েছে।

জেলে আব্দুস সাত্তার বলেছেন, ‘তেলের সংকটে বাইরে থেকে বেশি দামে তেল কিনতে হচ্ছে।’ তার ভাষ্য, তেল পেতে কষ্ট হচ্ছে, আবার দামও বেশি। এতে মাছ ধরেও খরচ ওঠে না। তাই অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন।

গাবসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য লালমিয়া সতর্ক করেন। তিনি জানান, দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হলে চরাঞ্চলের জনজীবন আরও বিপর্যস্ত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জ্বালানিযমুনাটাঙ্গাইলসংকটনৌ চলাচল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!