Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আগামীর সময়
রাস্তাঘাট পরিষ্কার করা নাসিরের নেশা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

রবি আজিয়াটার আর্থিক অনিয়ম তদন্তে বিএসইসি

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২৩:৫৪
রবি আজিয়াটার আর্থিক অনিয়ম তদন্তে বিএসইসি

সংগৃহীত ছবি

শেয়ারবাজারের টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসির বিরুদ্ধে আর্থিক প্রতিবেদনে অনিয়ম, সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও করপোরেট সুশাসনে ঘাটতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই ধরাবাহিকতায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিদ তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসির কাছে দাখিল করতে বলা হয়েছে।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে বেশ কিছু শর্তসাপেক্ষে একটি আদেশ জারি করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, বিএসইসির উপ-পরিচালক মো. রফিকুন্নবী, সহকারী পরিচালক তন্ময় কুমার ঘোষ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক গিয়াস উদ্দিন।

বিএসইসি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে রবি আজিয়াটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে বিএসইসি। আর্থিক অনিয়ম, তথ্য গোপন এবং আইন ও বিধি লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখবে গঠিত তদন্ত কমিটি।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই তদন্তের মাধ্যমে রবি আজিয়াটার আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে, যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই রবি আজিয়াটার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে সম্ভাব্য আর্থিক অনিয়ম এবং আইন ও বিধি লঙ্ঘনের বিষয় রয়েছে।’

‘গঠিত তদন্ত কমিটি কোম্পানিটির আর্থিক বিবরণী, সিকিউরিটিজ আইন পরিপালন, করপোরেট সুশাসন এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখে অভিযোগের সত্যতা যাচাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’- যোগ করেন তিনি।

বিএসইসির তদন্তের আদেশ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনে করে, পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে রবি আজিয়াটার ২০২১ ও ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তদন্ত করা প্রয়োজন। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৭ক এর প্রদত্ত ক্ষমতা বলে বিএসইসির দুইজন ও ডিএসইর একজন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কর্মকর্তারা ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন এবং কমিশনের কাছে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবেন।

তদন্ত কমিটি যেসব বিষয় খতিয়ে দেখবে

রবি আজিয়াটার ২০২১ ও ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে কি-না তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। পাশাপাশি অ-পরিচালন আয়-ব্যয় এবং সংশ্লিষ্ট পক্ষের লেনদেনে স্বচ্ছতা ছিল কি-না সেটাও যাচাই করা হবে। আলোচ্য সময়ের আর্থিক বিবরণীতে পরিচালন ব্যয়কে মূলধনী ব্যয় হিসেবে দেখিয়ে আর্থিক তথ্য বিকৃত করা হয়েছে কি-না তা যাচাই করা হবে।

এছাড়া কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা এবং বোর্ডের অডিট কমিটির ভূমিকা খতিয়ে দেখা হবে। তারা কোনো অনিয়ম বা তথ্য গোপন করেছেন কি-না তা যাচাই করা হবে। পাশাপাশি রবি আজিয়াটা ও ইডটকো বাংলাদেশের মধ্যে লিজ চুক্তি, অবকাঠামো ভাগাভাগি এবং শেয়ার হস্তান্তরসহ সকল লেনদেনের তথ্য যাচাই করা হবে। একইসঙ্গে করপোরেট সুশাসনের অংশ হিসেবে পরিচালনা পর্ষদের কর্মকাণ্ড যাচাই করে দেখবে গঠিত তদন্ত কমিটি।

সর্বশেষ আর্থিক অবস্থা

সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা।

আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৩৪ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৩৪ টাকা।

শেয়ার ধারণ পরিস্থিতি

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২.৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭.১৪ শতাংশ শেয়ার রয়েছে। রবিবার (৫ এপ্রিল) কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৮.৫০ টাকায়।

শেয়ারবাজারবিএসইসিরবি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    কেইনের কাছে এটাই তো চাই!

    কেইনের কাছে এটাই তো চাই!

    ০২ জুলাই ২০২৬, ০০:৪২

    দুদকের ভরসা সন্দেহজনক লেনদেন

    দুদকের ভরসা সন্দেহজনক লেনদেন

    ০২ জুলাই ২০২৬, ০৬:১২

    কিং কেইনের কঙ্গো জয়

    কিং কেইনের কঙ্গো জয়

    ০২ জুলাই ২০২৬, ০৬:১২

    অনেক বদলের এইচএসসি শুরু আজ

    অনেক বদলের এইচএসসি শুরু আজ

    ০২ জুলাই ২০২৬, ০৬:১১

    ব্রাজিল-জাপান ম্যাচের দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

    ব্রাজিল-জাপান ম্যাচের দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

    ০২ জুলাই ২০২৬, ০০:৪৬

    সাবেক তিন গভর্নরের নথি তলব করল দুদক

    সাবেক তিন গভর্নরের নথি তলব করল দুদক

    ০২ জুলাই ২০২৬, ০৬:১১

    দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় হরমুজ প্রণালি ইস্যুই প্রধান

    দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় হরমুজ প্রণালি ইস্যুই প্রধান

    ০২ জুলাই ২০২৬, ০০:৩৬

    ডেঙ্গুতে মৃত্যুহার সবচেয়ে বেশি ময়মনসিংহে

    ডেঙ্গুতে মৃত্যুহার সবচেয়ে বেশি ময়মনসিংহে

    ০২ জুলাই ২০২৬, ০৬:১১

    রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে হারাল বেলজিয়াম

    রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে হারাল বেলজিয়াম

    ০২ জুলাই ২০২৬, ০২:১৮

    তুমি আমার এমনই একজন

    তুমি আমার এমনই একজন

    ০২ জুলাই ২০২৬, ০০:৫৩

    আজকের নামাজের সময়সূচি (০২ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০২ জুলাই)

    ০২ জুলাই ২০২৬, ০৭:৩৫

    ‘কালা হিরণ’ বিতর্কে সালমানের আবেদন, শুনানি পিছিয়ে দিল দিল্লি হাই কোর্ট

    ‘কালা হিরণ’ বিতর্কে সালমানের আবেদন, শুনানি পিছিয়ে দিল দিল্লি হাই কোর্ট

    ০২ জুলাই ২০২৬, ০৬:০৫

    ফ্রান্স ফুটবল যেন ফরাসি সুগন্ধি

    ফ্রান্স ফুটবল যেন ফরাসি সুগন্ধি

    ০২ জুলাই ২০২৬, ০১:০৮

    এক মঞ্চে দেব ও রুক্মিণী, মুগ্ধ ভক্তরা

    এক মঞ্চে দেব ও রুক্মিণী, মুগ্ধ ভক্তরা

    ০২ জুলাই ২০২৬, ০৫:৫৫

    মাত্র ৬০ সেকেন্ডেই ধূলিসাৎ ১১ হাজার কোটি ডলারের সম্পদ

    মাত্র ৬০ সেকেন্ডেই ধূলিসাৎ ১১ হাজার কোটি ডলারের সম্পদ

    ০২ জুলাই ২০২৬, ০১:৪৬

    advertiseadvertise