Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পদত‍্যাগের জোয়ারে উল্টে যেতে পারে বুলবুলের চেয়ার

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২২:৩৭
পদত‍্যাগের জোয়ারে উল্টে যেতে পারে বুলবুলের চেয়ার

ছবিঃ আগামীর সময়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকদের পদত্যাগের হিড়িক লেগেছে। শনিবার পর্যন্ত বিসিবির পরিচালক সংখ‍্যা ২৫ জন থেকে ১৮-তে নেমেছে। গুঞ্জন আছে, আরও পরিচালকের পদত‍্যাগ করার। এই জোয়ারে পরিচালকের সংখ‍্যা ৮ জনে নেমে এলে ভেসে যেতে হবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। শেষ ব‍্যক্তি হিসেবে চেয়ার নিয়ে বসে থাকারও সুযোগ থাকবে না, সভাপতির চেয়ার ছেড়ে দিতেই হবে তাকে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডসভা পরিচালনার জন্য সাধারণত মোট সদস্যের এক-তৃতীয়াংশ বা নির্দিষ্ট কোরামের প্রয়োজন হয়। গঠনতন্ত্র অনুযায়ী, যদি পরিচালকের সংখ্যা ৯ জনের নিচে নেমে যায়, তবে বোর্ড তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাবে এবং তখন সরকার বা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অ‍্যাডহক কমিটি গঠন করতে পারবে।

এছাড়া কোনো পরিচালক যদি বিনা নোটিশে পরপর ৩টি বোর্ড সভায় অনুপস্থিত থাকেন, তবে তার পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যায়।

সর্বশেষ নির্বাচিত পরিচালকদের মধ‍্যে এখনও বোর্ডে আছেন সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। পদত‍্যাগ করবেন কিনা জানতে চাইলে এই পরিচালকের জবাব, ‘পদত‍্যাগের ব‍্যাপারে আমাকে কোনো পক্ষ থেকে কখনো চাপ দেওয়া হয়নি। আমি বোর্ডে এখন পর্যন্ত আছি।’

ইতিমধ্যে ৭ পরিচালক পদত্যাগ করেছেন। এ ব্যাপারে শাখাওয়াত বলেছেন, ‘যারা পদত‍্যাগ করছে সেটা তো তাদের ব‍্যক্তিগত ব্যাপার। তারা বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এবং এরপর পদত্যাগের কথা জানিয়েছেন, এর মানে কে কী চাচ্ছে তা আগে থেকে বোঝা যাচ্ছে না।’

অন্য পরিচালক ইফতেখার আহমেদ মিঠু একই প্রশ্নের উত্তরে খুব কৌশলী, ‘আমি বিপিএল পরিচালনা করেছি। এখনো একটা দলের টাকা দেওয়া বাকি। সেই দায়িত্ব পূরণ না হওয়া পর্যন্ত আমি অন‍্য কিছু মাথায় নিচ্ছি না। তবে এটা বলতে পারি আমি বর্তমানে যা হচ্ছে এসবের জন‍্য খুব বিরক্ত।’

তিনি এখন বিরক্তিবোধ করলেও তিনি পক্ষ বদলাতে পারে যেকোনো সময়, এরকমই ধারণা তার ঘনিষ্ঠ কয়েকজন পরিচালকের। আসলে বাকি ১৮ পরিচালকের কেউ কাউকে মন খুলে কিছু বলছেন না।

তবে বুলবুলের সঙ্গ ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। এমন নিঃসঙ্গতার মধ্যে শুধু নাজমুল আবেদীন ফাহিমই তাকে ভরসা দিচ্ছেন। অন্যরা বুলবুলের পাশে হাঁটতেও ভয় পাচ্ছেন, যদি কেউ দেখে ফেলে!

এদিকে বুলবুলদের নির্বাচনে অসঙ্গতি খুঁজে পাওয়ার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। সেই প্রতিবেদন আইসিসিতে পাঠানোর ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সব মেলালে বুলবুলের ক্রিকেট বোর্ড বিলুপ্তির লক্ষণ স্পষ্ট।

বিসিবিবিসিবি নির্বাচনআমিনুল ইসলাম বুলবুলবিসিবি সভাপতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!