জ্বালানি তেলের সংকটে টাঙ্গাইলের যমুনা নদীতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন অন্তত ৩০টি গ্রামের মানুষ। একই সঙ্গে জীবিকা সংকটে পড়েছেন জেলেরা। অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন।জানা গেছে, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী ও সদর উপজেলার যমুনা তীরবর্তী প্রায় ১০টি ইউনিয়নে দুই লক্ষাধিক মানুষের বস...