Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ড. খন্দকার মারুফ

শিক্ষার মান ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১৮
শিক্ষার মান ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার

মতবিনিময় সভায় ড. খন্দকার মারুফ হোসেন

‘শুধু কাগজে কলমে পাশের হার বাড়িয়ে শিক্ষার মান ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার।’ এক মতবিনিময় সভায় এমনই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

শনিবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে হয় ‘আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা। এতে অংশ নেন উপজেলার মাধ্যমিক ও সমমান স্তরের শিক্ষকরা। প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য। এই লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কাজ করছে বলে আশ্বস্ত করেন ড. মারুফ। অতীতে খালেদা জিয়ার সরকার নকলমুক্ত পরীক্ষা ও  শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন।

বক্তব্যে শিক্ষা নিয়ে সরকারের নেয়া পদক্ষেপগুলো জানাচ্ছিলেন  তিনি। ‘দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। প্রতিটি বিভাগে স্থাপন করা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য থাকছে বিশেষ অনুদান। মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে শিক্ষাঋণের পরিকল্পনা।’

তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন পৌর সদরে ২০ শয্যার হাসপাতাল ও তিতাস উপজেলা প্রতিষ্ঠা করেছেন। নিজ নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে দাউদকান্দি পৌর সদর ও ইলিয়টগঞ্জে ২টি ডিগ্রি কলেজ, তিতাসের গোপালপুরে উচ্চ বিদ্যালয়, দাউদকান্দির গৌরীপুরে বালিকা উচ্চ বিদ্যালয়, নৈয়াইরে উচ্চ বিদ্যালয় ও সোনাকান্দায় দাখিল মাদ্রাসা এবং এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠার করে অবদান রেখেছেন।

ড. মোশাররফের নির্বাচনী এলাকার অসমাপ্ত সকল উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হবে বলেও আশ্বস্ত করেন।

মতবিনিয়ম সভায় সভাপতি ছিলেন কলেজ অধ্যক্ষ মো. রেজাউল করিম, সঞ্চালনায় ছিলেন ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ অধ্যক্ষ আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ। এছাড়া ছিলেন এম এ লতিফ ভুইয়া, নূর মো. সেলিম সরকার, জসিম উদ্দিন আহমেদ ও মো. জাহাঙ্গীর আলম।

শিক্ষাড. খন্দকার মারুফ হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়