Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কক্সবাজার

দা-ছুরির ঝনঝন শব্দে জমে উঠেছে কামারশালা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ২৩:৪০
দা-ছুরির ঝনঝন শব্দে জমে উঠেছে কামারশালা

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারের কামারপল্লীগুলোতে বেড়েছে কাজের চাপ। পশু জবাই ও মাংস কাটার দা, ছুরি, বটি ও চাপাতি কিনতে এবং পুরোনো সরঞ্জাম শান দিতে ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন কামাররা। তবে বাড়তি কাজের মধ্যেও বিদ্যুৎ বিভ্রাট ও উৎপাদন খরচ বৃদ্ধিতে চিন্তায় রয়েছেন তারা।

শহরের বড় বাজার, লিংক রোড, কলাতলী, পিটি স্কুল বাজার ও সদর উপজেলা বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কামারশালাগুলোতে চলছে আগুন আর লোহার লড়াই। কয়লার চুল্লিতে তপ্ত লোহা হাতুড়ির আঘাতে মুহূর্তেই রূপ নিচ্ছে দা, বটি, চাপাতি ও ধারালো ছুরিতে। টুংটাং শব্দে মুখর পুরো এলাকা।

কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে পশুর চামড়া ছাড়ানোর ছুরি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। দা ২০০ থেকে ৩৫০ টাকা, বটি ২৫০ থেকে ৫০০ টাকা, পশু জবাইয়ের ছুরি ৩০০ থেকে এক হাজার টাকা এবং চাপাতি ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো দা বা ছুরি শান দিতে নেওয়া হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকা।

লিংক রোড থেকে বড় বাজারে দা-ছুরি কিনতে আসা মিজানুর রহমান বলছিলেন, ‘প্রতি বছর কোরবানির আগে বড় বাজারে আসি। আগে কম সময়ে কাজ হতো, এবার ভিড় বেশি। দামও কিছুটা বেড়েছে।’

শহরের লারপাড়া এলাকার বাসিন্দা রাকিব জানান, ‘প্রতি বছরের মতো এবারও বটি আর চাপাতি কিনতে এসেছি। অন্যবারের তুলনায় অপেক্ষা বেশি করতে হচ্ছে।’

কামারদের ভাষ্য, ঈদুল আজহার মৌসুমই তাদের বছরের সবচেয়ে বড় আয়ের সময়। তবে কাঁচামাল, কয়লা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় সেই আয় থেকে লাভ কমে যাচ্ছে।

লিংক রোড বাজারের কামার স্বপন পাল উল্লেখ করেন, ‘বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদের আগে কাজ অনেক বেড়ে যায়। লোহার দাম তেমন না বাড়লেও কয়লার দাম বেড়েছে কয়েকগুণ। এই সময়টাতেই কিছুটা লাভ হয়।’

সদর উপজেলা বাজারের কামার মন সং বলেন, ‘এটা আমাদের বাপ-দাদার পেশা। শত কষ্ট হলেও এই পেশা ছাড়ার সুযোগ নেই।’

বড় বাজারের কাজল কর্মকারের ভাষ্য, ‘ঈদের কয়েক দিনের আয়ের ওপরই পুরো বছরের হিসাব নির্ভর করে। কাঁচামাল আর শ্রমিকের খরচ বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী লাভ হয় না।’

আরেক কামার তপন কর্মকার জানান, ‘গত এক মাস ধরে বিরামহীন কাজ করছি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষ দা-ছুরি শান দিতে আসছে।’

কামাররা জানান, আগে একটি দোকানে দুইজন শ্রমিক কাজ করলেও এখন পাঁচ থেকে ছয়জন পর্যন্ত শ্রমিক নিয়োগ দিতে হচ্ছে। তারপরও সময়মতো অর্ডার সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন।

তাদের অভিযোগ, ঘনঘন লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক শান মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম বন্ধ হয়ে যাচ্ছে। এতে কাজের গতি কমে যাচ্ছে, বাড়ছে সময় ও খরচ। ঈদের আগে অন্তত কয়েকদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে দা, চাপাতি ও ছুরির দাম বাড়ানো হয়েছে। তবে কামারদের দাবি, কয়লা, শ্রমিক ও অন্যান্য কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণেই দাম কিছুটা বাড়াতে হয়েছে।

একসময় হাপরের আগুন আর হাতুড়ির শব্দে চলা এই শতবর্ষী পেশা এখন অনেকটাই বিদ্যুৎ ও যন্ত্রনির্ভর। তবু ঈদুল আজহাকে ঘিরে কক্সবাজারের কামারপল্লীগুলোতে ফিরে এসেছে পুরোনো কর্মচাঞ্চল্য।


কক্সবাজারকামারপল্লীকর্মব্যস্ততা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    advertiseadvertise