Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রান্তিক বাজেট ২০২৬-২৭ ভাবনা

আমাদের কথাও যেন মাথায় থাকে

রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:২২
আমাদের কথাও যেন মাথায় থাকে

প্রতি বছর জাতীয় বাজেট ঘোষণার সময় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে শোনা যায় নতুন প্রতিশ্রুতির কথা। কিন্তু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি খাত চা-শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের অনেকের কাছে এসব আলোচনা যেন দূরের কোনো বিষয়। তাদের অভিযোগ, বাজেটের হিসাব বড় হলেও এর প্রতিফলন দেখা যায় না।

ভোর হওয়ার আগেই কাজে বের হতে হয় চা শ্রমিকদের। রোদ-বৃষ্টি উপেক্ষা করে চা পাতা সংগ্রহের কাজ করলেও আয় খুব সীমিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানের শ্রমিক অনু ছত্রীর ভাষায়, ‘বাজেট কী, সেখানে আমাদের জন্য কী থাকে— এসব আমরা বুঝি না খুব একটা। বাজেট হয় শুধু শুনি। কিন্তু আমাদের জীবনে তো আসে না কোনো পরিবর্তন।’

‘চাল, তেল, ডালসহ নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। সেই তুলনায় বাড়ে না মজুরি। ফলে সংসার চালানো কঠিন হয়ে উঠছে ক্রমেই’— ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অনু ছত্রীর অভিজ্ঞতা ব্যতিক্রম নয়। একই ধরনের হতাশা ও ক্ষোভের কথা শোনা যায় অনেক শ্রমিকের কণ্ঠে। চা শ্রমিকদের প্রধান দাবিগুলোর একটি হলো ন্যায্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি।

জেরিন চা বাগানের শ্রমিক প্রতিমা মুন্ডার আক্ষেপ, ‘প্রতি বছর বাজেট হয়। কিন্তু আমাদের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। এ আয়ে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন।’

চা শ্রমিকরা বলছেন, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে বাড়েনি তাদের আয়। ফলে প্রকৃত অর্থে কমেছে তাদের ক্রয়ক্ষমতা। চা-শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শ্রমিকদের জীবনমানের উন্নয়ন সেই অনুপাতে হয়নি বলেও মনে করেন তারা।

শুধু মজুরি নয়, চা বাগান এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আবাসন নিয়েও রয়েছে নানা অভিযোগ। বিভিন্ন বাগান এলাকায় দেখা গেছে, বিশুদ্ধ পানির সংকট, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং জরাজীর্ণ শ্রমিক লাইন এখনো বাস্তবতা।

চা শ্রমিক সোনিয়া রবিদাসের প্রত্যাশা, তাদের সন্তান স্বাস্থ্য ও শিক্ষালাভের সুযোগ পাবে। এ দুই খাতে আরও কার্যকর উদ্যোগ দরকার বলে মনে করেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের অভাব চা শ্রমিক পরিবারগুলোকে প্রজন্মের পর প্রজন্ম আটকে রাখছে একই দারিদ্র্যচক্রের মধ্যে। তাদের অনেকেই মনে করেন, জাতীয় অর্থনীতিতে তাদের অবদান স্বীকৃতি পেলেও বাস্তব জীবনে সেই স্বীকৃতির প্রতিফলন খুব কম।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ কন্দ বললেন, ‘অধিকাংশ শ্রমিকই বাজেট সম্পর্কে জানেন না বিস্তারিত। তাদের নিজস্ব ভিটেমাটি নেই। ভূমির অধিকার থেকেও বঞ্চিত। অতীতের বিভিন্ন সরকারের সময়ে দাবিদাওয়ার বিষয়গুলো বাজেটে খুব একটা গুরুত্ব পায়নি।’

বাজেট
    শেয়ার করুন:
    Advertisement
    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    ১১ জুন ২০২৬, ০০:৩১

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    ১১ জুন ২০২৬, ০০:২৫

    নগর ডোবে, হিসাব ভাসে

    নগর ডোবে, হিসাব ভাসে

    ১১ জুন ২০২৬, ০২:০৮

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ১১ জুন ২০২৬, ০৫:৪৫

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    ১১ জুন ২০২৬, ০০:৫০

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    ১১ জুন ২০২৬, ০৬:০৭

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    ১১ জুন ২০২৬, ০৪:৪৩

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    ১১ জুন ২০২৬, ০২:৩৭

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    ১১ জুন ২০২৬, ০৪:০৫

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    ১১ জুন ২০২৬, ০৪:২৭

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    ১১ জুন ২০২৬, ০৭:৩৮

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    ১১ জুন ২০২৬, ০৫:৩১

    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    ১১ জুন ২০২৬, ০৪:৩২

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    ১১ জুন ২০২৬, ০৫:২৩

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    ১১ জুন ২০২৬, ০৫:১০

    advertiseadvertise