Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মৎস্য বিভাগের প্রতিবেদন

বন্যায় মৎস্য খাতে ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

খাগড়াছড়ি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৫:০৮
বন্যায় মৎস্য খাতে ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় খাগড়াছড়ি জেলায় মৎস্য খাতে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত মাছচাষিদের তালিকা প্রণয়নের কাজ করছে মৎস্য বিভাগ।

খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সই করা মৎস্য বিভাগের ক্ষয়ক্ষতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলার ৯ উপজেলায় ৩৯০টি পুকুর বা দীঘি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আয়তন ৮৫ হেক্টর। পুকুর বা দীঘি থেকে ৩৩ টন মাছ ও ১২ লাখ পোনা বেরিয়ে গেছে। ক্ষতি হওয়া মাছের আনুমানিক মূল্য ৬৭ লাখ টাকা ও পোনার মূল্য ৪১ লাখ টাকা। অবকাঠামোসহ মোট ক্ষতির পরিমাণ ১ কোটি ৪২ লাখ টাকা।

দীঘিনালা, মহালছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


আরও পড়ুন

আমাদের অগ্রযাত্রা তাদের গায়ে জ্বালা ধরায়

২১ জুলাই ২০২৬


মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মাছ চাষি রিপন চাকমা বলেছেন, ‘আমরা পুকুরের বাঁধের ওপর জাল দিয়ে ঘিরে রেখেছিলাম। কিন্তু অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তা টিকেনি। পুকুরের সব মাছ বেরিয়ে গেছে। পুকুরে অন্তত তিন থেকে ৪ লাখ টাকার মাছ ছিল।’

একই উপজেলার মাইচছড়ি ইউনিয়নের কালাডেবা এলাকার মৎস্য খামারি ফরিদ মিয়ার ভাষ্য, বন্যা ও বৃষ্টির জন্য আমরা সতর্ক ছিলাম। কিন্তু টানা ভারী বৃষ্টির কারণে বিলের পানি বেড়ে যায়। ফলে মাছ ও পোনা ভেসে গিয়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে।

দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার মোক্তার হোসেন জানিয়েছেন, দেড় মাস আগে পুকুরে পোনা ছেড়েছিলেন তিনি। বন্যায় পুকুরের পানি বেড়ে সব মাছ ভেসে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে। পরে মৎস্য বিভাগ থেকে পোনা, মাছ, খাদ্য, চুন ইত্যাদি দিয়ে সহযোগিতা করা হবে তাদেরকে।

মৎস্য কর্মকর্তা রাজু বললেন, ‘এখন মাছ চাষের প্রযুক্তি অনেক উন্নত। শীত মৌসুম বাদে বছরের যেকোনো সময় পুকুরে পোনা ছেড়ে মাছ চাষ করা সম্ভব। তাই মাছচাষিদের ক্ষতি পুষিয়ে নেওয়া এখনো সম্ভব।’

ক্ষতিখাগড়াছড়িমৎস্য খাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    advertiseadvertise