Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঠাকুরগাঁও

ওসির বিরুদ্ধে ডিআইজির কাছে অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৯:১৬
ওসির বিরুদ্ধে ডিআইজির কাছে অভিযোগ

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ বাড়ীর বিরুদ্ধে রংপুর উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক কৃষক। অভিযোগে ওসির পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলী ও আলু ব্যবসায়ী মাসুদকে অভিযুক্ত করা হয়েছে।

মিথ্যা মামলায় হয়রানি ও জেল খাটানোর অভিযোগ তুলে প্রতিকার চেয়ে এ অভিযোগ করেন উপজেলার ধর্মগড় ইউনিয়নের দিহট গ্রামের কৃষক গুমানি। গত ৮ জুন তিনি ডাকযোগে ডিআইজি, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার এবং রাণীশংকৈল প্রেসক্লাবে অভিযোগের অনুলিপি পাঠান। অভিযোগপত্রে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে কৃষক গুমানি তার এলাকার আলু ব্যবসায়ী মাসুদের কাছে ১০৬ বস্তা আলু ৯১ হাজার টাকায় বিক্রি করেন। পরে পাওনা টাকা চাইলে মাসুদ তাকে ধর্মগড় বাজারে যেতে বলেন। সেখানে গেলে স্থানীয় ইউপি সদস্য রমজান আলী বিষয়টির দায়িত্ব নিয়ে ১৫ দিনের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেন।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও টাকা না পাওয়ায় গুমানি রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ করেন। ওসি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন এসআই সফিকুল ইসলামকে। অভিযোগ অনুযায়ী, তদন্তের পরও টাকা আদায়ে কোনো অগ্রগতি না হওয়ায় একপর্যায়ে ওসি তাকে জানান, টাকা আদায় করা সম্ভব হচ্ছে না। তিনি যেন নিজেই বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

এরপর হরিপুর উপজেলার বনগাঁও বাজারের একটি হোটেলে ইউপি সদস্য রমজান আলীর সঙ্গে দেখা হলে গুমানি তার পাওনা টাকার বিষয়ে জানতে চান। এ সময় রমজান আলী টালবাহানা করলে গুমানি তার ব্যবহৃত মোটরসাইকেলের চাবি নিজের কাছে রেখে দেন।

অভিযোগে বলা হয়, রমজান আলী মোটরসাইকেল ও চাবি রেখে সেখান থেকে চলে যান। পরে তিনি বাদী হয়ে কৃষক গুমানির বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। গুমানির দাবি, ঘটনার প্রকৃত বিষয় জানার পরও ওসি তার অজান্তে মামলাটি রুজু করেন।

গুমানি আরও জানান, মোটরসাইকেলটি পরে স্থানীয় ইউপি সদস্য এজাবুলের কাছে জমা রাখা হয়। পরদিন তিনি বিষয়টি নিয়ে থানায় গেলে তদন্ত কর্মকর্তা এসআই সফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন। অভিযোগ অনুযায়ী, এসআই সফিকুল তাকে দেখে ওসিকে ফোন করেন এবং ওসির নির্দেশে তাকে থানার হাজতে আটক করা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর ১১ দিন কারাভোগ শেষে তিনি ঠাকুরগাঁও আদালত থেকে জামিনে মুক্তি পান।

আজ মঙ্গলবার মোবাইল ফোনে গুমানির সঙ্গে কথা হয়। বলেছেন, ‘আমার আলুর টাকা আত্মসাতের চেষ্টা করেছে মাসুদ ও ইউপি সদস্য রমজান আলী। তাদের সহযোগিতা করে ওসি ও এসআই আমাকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি চাই।’

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম বলেছেন, ‘ওসি যা নির্দেশ দিয়েছেন, আমি সে অনুযায়ী দায়িত্ব পালন করেছি।’

অভিযোগ প্রসঙ্গে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ বাড়ী বলেছেন, ‘গুমানি যার কাছে টাকা পাবে তাকে না ধরে ইউপি সদস্য রমজান আলীর মোটরসাইকেল আটকে রাখে। এ ঘটনায় রমজান আলী থানায় এজাহার দিয়েছেন। তাই আইন অনুযায়ী মামলা নেওয়া হয়েছে।’


ডিআইজিওসিঅভিযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!