Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় ডিসি অফিসে শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৩:০৭
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় ডিসি অফিসে শিক্ষার্থীরা

তিন দফা দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ। ছবি: আগামীর সময়

রাজধানীর পাশাপাশি বগুড়াতেও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজ মঙ্গলবার সকাল থেকে জেলা শহরে চলছে বিক্ষোভ।  

শহরের সাতমাথা এলাকায় সকাল ১০টার দিকে জড়ো হন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সড়ক আটকে তারা অবস্থান নিলে সৃষ্টি হয় যানজটের। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১টার দিকে সেখানে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ চলছে।


আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকায় সড়ক আটকে বিক্ষোভ

১৪ জুলাই ২০২৬


ছাত্র-ছাত্রীরা জানায়, তিন দফা দাবিতে তাদের এই কর্মসূচি। দাবিগুলো হলো, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের ফের পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

তারা জানালেন, তাদের কয়েকজন প্রতিনিধি এসব দাবি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলছেন। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবেন।

​গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আন্দোলন।

শিক্ষার্থীদের বিক্ষোভশিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিবগুড়াশিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: