Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তারেক রহমানের বরিশাল সফর ঘিরে জোর প্রস্তুতি

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৮:০৭
তারেক রহমানের বরিশাল সফর ঘিরে জোর প্রস্তুতি

তারেক রহমানের বরিশাল সফর ঘিরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা— সংগৃহীত

আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। এদিন সড়কপথে বরিশালে এসে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, ১৩ জুলাই সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় গৌরনদীর বাটাজোর ইউনিয়নে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ করবেন। সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

সফর উপলক্ষে গতকাল বুধবার থেকে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও বিএনপি পৃথকভাবে প্রস্তুতি সভা করছে। আজ বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

‘আমি কোনো নেশাখোরের জন্য পুলিশকে ফোন করি না’

০৯ জুলাই ২০২৬

সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। তিনি গৌরনদী ও বরিশাল সদরে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগমনকে ঘিরে শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’



প্রস্তুতি সভা শেষে বরিশাল নগরীর ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী খাল এলাকা পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বরিশাল জেলা পরিষদের প্রশাসক এবং জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বললেন, ‘আমরা খুবই আনন্দিত। প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের নেতা প্রথমবারের মতো বরিশালে আসছেন। আমরা এই সদর আসন তাকে উপহার দিয়েছি নির্বাচনে। তিনিও আমাদের এলাকার সব সমস্যা দূর করবেন।’

বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের ভাষ্য, ‘ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যে জনভোগান্তি রয়েছে, সেটা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর কাছে ৬ লেন মহাসড়কের বিষয়টি তুলে ধরব।’

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার জাহান শিরিন বললেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে বরিশাল নগরীকে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি নগরীর যেসব স্থানে যাবেন, সেসব এলাকা সাজানো হবে তাকে বরণ করে নিতে। তা ছাড়া আমাদের পক্ষ থেকে খুব দ্রুতই সব প্রস্তুতি সম্পন্ন হবে।’

তারেক রহমানপ্রধানমন্ত্রীবরিশাল সফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি