আষাঢ়ের টানা বৃষ্টিও থামাতে পারেনি অপেক্ষা। বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে আজ সোমবার সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দুই পাশে জড়ো হন মাদারীপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃষ্টিতে ভিজেই ফুল ছিটিয়ে তাকে অভ্যর্থনা জানালেন তারা।আজ সকালে শিবচর উপজেলার বিভিন্ন এলাকা এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দুই পাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অপেক্ষা করেন। কখনো হালকা, কখনো ভারী বৃষ্টি হলেও কেউ অবস্থান ছাড়েননি। দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের গাড়িবহর সেখানে পৌঁছালে তিন...