দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

গ্রাফিকস: আগামীর সময়
মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাকের পেছনে ধাক্কা লেগে পিকআপ ভ্যানচালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন। উপজেলার বালুয়াকান্দী এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৩২)। আহতরা হলেন, পিকআপচালক মো. সোহাগ (৩৫) ও রুমান আলী (২৫)। রুমান মাছের পোনার চালানদার।
ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী এলাকায় চট্টগ্রামগামী লেনে দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় পিকআপটি। এতে পিকআপের সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। আহত হন তিনজন। তাদেরকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তোতাকে মৃত ঘোষনা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ জব্দ করেছে পুলিশ।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানযটের সৃষ্টি হয় বলে জানান তিনি।
ওসি কামালের ভাষ্য, এ ঘটনায় পরবর্তী আইনগত কাযক্রম প্রক্রিয়াধীন।







