Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদের ছুটিতে লাউয়াছড়ায় পর্যটকের ঢল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৭:৩৩
ঈদের ছুটিতে লাউয়াছড়ায় পর্যটকের ঢল

ছবি: আগামীর সময়

ঈদুল আজহার ছুটিতে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের তৃতীয় দিনে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে উদ্যানটি। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে বনে ভিড় করেন ভ্রমণপিপাসুরা।

শনিবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্যানের প্রধান ফটক ও ভেতরের ট্রেইলগুলোতে ছিল পর্যটকদের দীর্ঘ সারি। বনের উঁচু-নিচু টিলা, সবুজ অরণ্য এবং পাহাড়ি পথ ঘুরে দেখায় ব্যস্ত দর্শনার্থীরা। বিশেষ করে শিশু ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগম জানান, ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। বনের পরিবেশ রক্ষা এবং পর্যটকদের সেবা নিশ্চিত করতে বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

পর্যটকদের এই ভিড়ে স্থানীয় পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে চাঙাভাব ফিরে এসেছে। লাউয়াছড়ার পাশাপাশি কমলগঞ্জের মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, মনিপুরীপাড়া, খাসিয়াপুঞ্জি ও বিভিন্ন চা বাগানেও ছিল দর্শনার্থীদের ভিড়।

শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক আশরাফুল আলম জানান, ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

লাউয়াছড়াঈদের ছুটিকমলগঞ্জমৌলভীবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: