Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নরসিংদী

মদ না পেয়ে ম্যানেজারের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮
মদ না পেয়ে ম্যানেজারের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

তানভীর আহমেদ রাব্বি

নরসিংদীতে বিনামূল্যে দেশীয় মদ না দেওয়ায় এক মদের দোকানের ম্যানেজারের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ম্যানেজার তানভীর আহমেদ রাব্বির (৩০) মুখমণ্ডলসহ শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাব্বির মা মিনু বেগম গত সোমবার রাতে নরসিংদী মডেল থানায় মামলা করেছেন। মামলায় নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকার জাহাঙ্গীর সরকার (৬০) ও তার ছেলে জাহিদ সরকার (২৬) ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। জাহাঙ্গীর সরকার বাজিরমোড় এলাকায় নিরালা আবাসিক হোটেল পরিচালনা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

রাব্বি নরসিংদী পৌর শহরের বেপারিপাড়া এলাকার মনির মিয়ার ছেলে। তিনি প্রায় ১০ বছর ধরে নরসিংদীর একমাত্র লাইসেন্সধারী দেশীয় মদের দোকান ‘পাট্টা’র ম্যানেজার হিসেবে কাজ করছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে দেশীয় মদের ক্রেতা জাহিদ সরকারসহ কয়েকজন পাট্টায় যান। এ সময় তারা রাব্বির কাছে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ চান। রাব্বি বিনামূল্যে মদ দিতে অস্বীকৃতি জানালে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

ছেলেকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর-আগুন

২২ সেপ্টেম্বর ২০২৬

রাব্বির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

রাব্বির স্ত্রী নিপা আক্তার বলেছেন, ‘আমার স্বামীর মুখমণ্ডলসহ শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। এরমধ্যে শ্বাসনালি পুড়েছে ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা ৭০ ভাগ ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। আমার স্বামীর কিছু হলে সন্তান নিয়ে পথে বসব। আমি এই নির্মম ঘটনার বিচার চাই।’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন জানিয়েছেন, রাব্বির মা জাহিদ সরকার ও তার বাবা জাহাঙ্গীর সরকারসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

নরসিংদীআগুনদগ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের বাধা, ছোট দল নিয়েই নিউ ইয়র্ক যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব