Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাংনীর পথে পথে ঘুরছেন ‘ভারত থেকে আসা’ রোজিনা

মেহেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৮:০৫
গাংনীর পথে পথে ঘুরছেন ‘ভারত থেকে আসা’ রোজিনা

মেহেরপুরের গাংনী উপজেলায় পথে পথে ঘুরতে থাকা এক নারীকে নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। চোখেমুখে তার আতঙ্ক। কখনও বলছেন, এসেছেন ভারত থেকে, বাড়ি চট্টগ্রামে। কখনও মনে করতে পারছেন না কিছুই। স্থানীয়দের ধারণা, গত ৬ জুন সীমান্তে বিএসএফের পুশইনে এপারে চলে এসেছেন ‘মানসিক ভারসাম্যহীন’ এই নারী।

সেদিন তেঁতুলবাড়িয়া সীমান্তের ১০৪ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলার দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ হয় সেই চেষ্টা। ভারতের দিকে ফিরে যায় দলটি। 

স্থানীয়দের দাবি- এ ঘটনা যখন ঘটছিল তখন সীমান্তের ১৪০ নম্বর মেইন পিলারের ৪ এস সাবপিলার এলাকা দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তাদের মধ্যে ছিলেন এই নারী। অন্যরা দেশের বিভিন্ন জায়গায় চলে গেলেও তিনি রয়ে গেছেন গাংনীতে।

আরও পড়ুন

সেই বৃদ্ধকে শূন্যরেখা থেকে জামালপুরে আনল বিজিবি

১১ জুন ২০২৬


পীরতলা গ্রামের টগর খাতুনের বাড়িতে গিয়ে পাওয়া গেল ওই নারীকে। রাস্তায় উদভ্রান্তের মতো ঘুরতে তাকে বাড়িতে নিয়ে আসেন টগর। তিনি বলেছেন, ‘চার-পাঁচ দিন হলো তাকে আমাদের গ্রামে দেখা যাচ্ছে। আমরা তার সঙ্গে কথা বলে জেনেছি তিনি ভারত থেকে এসেছেন। বিভিন্ন সময় খাবার খেতে দিলেও তার স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে পারছি না।’

নাম জানতে চাইলে ওই নারী নিজেকে ‘রোজিনা’ বলে পরিচয় দেন। বাড়ি চট্টগ্রামের পুঠিয়ায়, বাবা আব্দুল খালেক, মা ফাতেমা ও ভাই আব্দুর রহমান বলেও জানালেন তিনি।

তবে টগর খাতুনসহ কয়েকজন জানালেন, এর বাইরে আর কিছুই বলতে পারেন না ‘রোজিনা’। অনেক সময় কিছুই মনে করতে পারেন না। আবার কখনও বলে ওঠেন, ভারতের কোনো কারাগারে ছিলেন এতদিন।


আরও পড়ুন

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১২ জুন ২০২৬


গ্রামের আরেক বাসিন্দা আলতাব হোসেন বলেছেন, ‘২৫-৩০ বছরের মেয়েটি এদিক-ওদিক ঘুরছে, রাতে খোলা আকাশের নিচে থাকছে। আমরা পুলিশকে জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) জানিয়েছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।’

‘রোজিনা মাঝে মাঝে কথা বলছে। তার নিরাপত্তা প্রয়োজন। প্রশাসন তার আশ্রয়ের ব্যবস্থা না করলে কোনো অঘটন ঘটলে তার দায়ভার কে নেবে’- প্রশ্ন তুললেন জাহানারা খাতুন নামে আরেকজন।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেছেন, ‘রোজিনা নামের মেয়েটির বিষয়ে শুনেছি। জেলা পুলিশের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে কিছু জানানো হয়নি। আগে নিশ্চিত হতে হবে মেয়েটি মানবপাচারের শিকার কি না এবং তিনি বাংলাদেশের নাকি ভারতের নাগরিক।’

তিনি আরও বলেছেন, ‘পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হলে আমরা প্রয়োজনীয় খোঁজখবর নেব। নির্বাচন কমিশনের সহায়তায় তার প্রকৃত ঠিকানা শনাক্ত করে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

অন্যদিকে মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেছেন, ‘আমাদের ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ বিষয়টি যথাযথভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন।’

মেহেরপুরবিএসএফপুশইনভারসাম্যহীন রোজিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল