Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তালায় কুলের চাষ বাড়লে কমেছে ফলন, লোকসানের শঙ্কায় চাষিরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:১০
শেয়ার করুন:
তালায় কুলের চাষ বাড়লে কমেছে ফলন, লোকসানের শঙ্কায় চাষিরা

তালা উপজেলায় দিন দিন বাড়ছে কুলের চাষ। ছবি: আগামীর সময়

সাতক্ষীরার তালা উপজেলায় দিন দিন বাড়ছে কুলের চাষ। তবে চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে বাগানে ফলন কম হওয়ায় হতাশ চাষিরা। অনেক গাছ থেকে ঝরে পড়ছে কুল। এর মধ্যে বাজারে ভালো দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর তালা উপজেলায় ১৬০ হেক্টর জমিতে কুলের চাষ হয়েছে। এর বাইরে বেসরকারি উদ্যোগে আরও ২০ থেকে ৩০ হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। এলাকার মাটি ও আবহাওয়া কুল চাষের উপযোগী হওয়ায় এবং তুলনামূলক কম খরচে লাভের সম্ভাবনা থাকায় কৃষকদের মধ্যে এ চাষের আগ্রহ বাড়ছে।

উপজেলার কাশিপুর, পুটিয়াখালি, রাজেন্দ্রপুর, সরুলিয়া, মিঠাবাড়ি, নগরঘাটা, ভৈরবনগর, শাকদহ, জাতপুর, ইসলামকাটী, মহান্দী, উথালী, নাংলা, সুজনশাহা, ধানদিয়া ও খলিলনগর এলাকায় ব্যাপক কুলের চাষ হয়েছে। এসব বাগানে বাউকুল, আপেলকুল, তাইওয়ানকুল, নারিকেল কুল ও ঢাকা নাইনটিসহ বিভিন্ন জাতের কুল উৎপাদিত হয়। সাতক্ষীরায় উৎপাদিত কুলের বড় একটি অংশ আসে তালা উপজেলা থেকে। এসব কুল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

ছোটকাশিপুর গ্রামের কুলচাষি মধু বিশ্বাস জানিয়েছেন, প্রায় ১০ বছর ধরে তিনি কুল চাষ করছেন। এবার ১৫ বিঘা জমিতে বলসুন্দরী, নারিকেল, আপেল, কাশ্মীর ও টক জাতের কুল চাষ করেছেন। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় গাছে আশানুরূপ ফল আসেনি। ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

আরও পড়ুন

সাতক্ষীরায় লবণাক্ত ঘেরের পাড়ে অসময়ের তরমুজ

১৩ নভেম্বর ২০২৬

পুটিয়াখালি গ্রামের শেখ পলাশ হোসেন জানিয়েছেন, দুই বিঘা জমিতে থাই আপেল ও থাই বল কুল চাষ করেছেন তিনি। তার বাগানে ফলন ভালো হয়েছে। এরইমধ্যে থাই আপেল কুল বিক্রি শুরু করেছেন। প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পাখির আক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়েছে।

উপজেলার জুজখোলা গ্রামের আব্দুস সবুর চার বিঘা, জামাল উদ্দিন মোড়ল পাঁচ বিঘা, নগরঘাটা গ্রামের আব্দুর রাজ্জাক চার বিঘা এবং একই গ্রামের আব্দুর রহিম সাত বিঘা জমিতে কুল চাষ করেছেন।

চাষিরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বাগানে ফলন কম হয়েছে। অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে গাছে কুল কম ধরেছে। আবার অনেক গাছ থেকে কুল ঝরে পড়ছে। উৎপাদন কম হওয়ায় চাষের খরচ তুলে আনা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানিয়েছেন, চলতি বছর উপজেলায় ১৬০ হেক্টর জমিতে কুলের চাষ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে প্রদর্শনী প্লটের মাধ্যমে বিনা মূল্যে সার ও বিভিন্ন জাতের কুলের চারা সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানালেন, কুলের চাষ সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এবার কুলগাছে দেরিতে ফুল এসেছে। এ কারণে ফলন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

কুল চাষতালাসাতক্ষীরাকৃষকলোকসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেনু বাতিলে আইনি নোটিশ