Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অভয়নগরে অবৈধ চুন কারখানায় বাড়ছে দূষণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৪:১৪
অভয়নগরে অবৈধ চুন কারখানায় বাড়ছে দূষণ

ছবি: আগামীর সময়

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই বছরের পর বছর ধরে শামুক ও ঝিনুকের খোলস পুড়িয়ে তৈরি করা হচ্ছে চুন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংস ও বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রেমবাগ গ্রামে গড়ে উঠেছে ৪ থেকে ৫টি চুন তৈরির কারখানা। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা শামুক ও ঝিনুকের খোলস কাঠ জ্বালিয়ে চুল্লিতে পুড়িয়ে তৈরি করা হচ্ছে চুন। স্থানীয়দের দাবি, ২০০৭ সাল থেকে কার্যক্রম চলছে এসব কারখানার।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন রাতেই চুল্লিতে পোড়ানো হয় শামুকের খোলস। বড় বৈদ্যুতিক ফ্যান দিয়ে আগুন জ্বালানোর সময় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে ধোঁয়ায়। তীব্র দুর্গন্ধে নিশ্বাস নিতে কষ্ট হয়, জ্বালা-পোড়া করে চোখও। এতে বাড়ছে শিশু ও বয়স্কদের কাশি। চুল্লির আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকার মানুষের কঠিন হয়ে পড়ে রাতে ঘুমানোও।

তাদের অভিযোগ, প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ ব্যবহার করা হচ্ছে চুন তৈরিতে। এতে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। পাশাপাশি নদীর পাড় ও বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পোড়ানো হচ্ছে মৃত ঝিনুকও। যা জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

কারখানার মালিক রাজা মিয়া জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া ট্রেড লাইসেন্স রয়েছে তার কাছে। তবে কোনো ছাড়পত্র নেই পরিবেশ অধিদপ্তরের।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে চুন উৎপাদন করলেও আগে কোনো সমস্যায় পড়েননি। একাধিকবার পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করলেও তা পাননি।

তবে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিমউদ্দিন জানিয়েছেন, চুন কারখানার জন্য কোনো অনুমোদন দেননি তিনি। এ বিষয়ে তার জানা নেই।

খুলনা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম জানিয়েছেন, অভয়নগরে কাঠ পুড়িয়ে চুন তৈরির জন্য অনুমতি দেওয়া হয়নি কোনো কারখানাকে। কেউ এ কাজ করলে তা সম্পূর্ণ বেআইনি। কাঠ জ্বালানি হিসেবে ব্যবহারেরও অনুমতি নেই। এর আগে কয়েকবার ভেঙে দেওয়া হয়েছিল চুল্লি।

দ্রুত এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

অভয়নগরপরিবেশ অধিদপ্তরশামুকবায়ুদূষণঝিনুকচুনদূষণচুন কারখানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী