Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টেকনাফে মানবপাচারের বড় চালান, নারী-শিশুসহ উদ্ধার ৩১৭ জন

  • আটক সাত
কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৫
শেয়ার করুন:
টেকনাফে মানবপাচারের বড় চালান, নারী-শিশুসহ উদ্ধার ৩১৭ জন

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচারে জড়িত সাতজনকে আটক করা হয়েছে। তাদের বহনকারী একটি নৌকাও জব্দ করা হয়েছে।

রবিবার ভোর ৪টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

কোস্ট গার্ড জানায়, সমুদ্রপথে মানবপাচার প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে বড়ডেইল শামুক বিচসংলগ্ন সাগর এলাকায় বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, ইনানী ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা যৌথভাবে অভিযান চালান।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে নৌকাটি দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকা থেকে নৌকাটি আটক করেন। পরে নৌকায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩১৭ জনকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচারে জড়িত সাতজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতনে চাকরি এবং কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার, টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করছিল। পরে তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।

লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম জানালেন, উদ্ধার হওয়া ৩১৭ জন, আটক সাতজন এবং জব্দ করা নৌকার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফউদ্ধারমানবপাচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে