Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রীমঙ্গলে আর্জেন্টিনাপ্রেমী পরিবারের ব্যতিক্রমী আয়োজন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৭:১৯
শ্রীমঙ্গলে আর্জেন্টিনাপ্রেমী পরিবারের ব্যতিক্রমী আয়োজন

ছবি: আগামীর সময়

বিশ্বকাপ ফুটবল এলেই দেশের নানা প্রান্তে প্রিয় দলের পতাকা উড়তে দেখা যায়। তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক চা-শ্রমিক তার প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন ভিন্নভাবে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে তিনি নিজ বাড়ির সীমানাপ্রাচীর সাদা ও আকাশি রঙে আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছেন। ফলে চা-বাগানের শ্রমিক কলোনির ছোট্ট বাড়িটি এখন পরিচিতি পেয়েছে ‘আর্জেন্টিনা বাড়ি’ নামে।

উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক কলোনিতে অবস্থিত বাড়িটির মালিক শ্রীকুমার হাজরা। তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে চা-বাগানে কাজ করে আসছে। সীমিত আয়ের সংসার হলেও ফুটবলের প্রতি তাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই।

প্রতি বিশ্বকাপেই বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা ওড়ান তারা। তবে এবার বিশ্বকাপকে সামনে রেখে বাড়ির সীমানাপ্রাচীর ও ঘরের বিরাট অংশ আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে রঙ করা হয়েছে। এরই মধ্যে বাড়িটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো শেয়ার করছেন।

চা-বাগানের ভেতরে অবস্থিত ছোট্ট এই বাড়িটি এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের কাছেও এটি এখন ‘আর্জেন্টিনা বাড়ি’ নামেই বেশি পরিচিত।

শ্রীকুমার হাজরা বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমাদের পরিবার আর্জেন্টিনা দলের সমর্থক। বাবা-মায়ের কাছ থেকেই এই দলের প্রতি ভালোবাসা পেয়েছি। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা থাকলে আমরা সবাই একসঙ্গে বসে খেলা দেখি। সেদিন বাড়িতে বিশেষ খাবারেরও আয়োজন করা হয়। এবার বিশ্বকাপ উপলক্ষে বাড়ির দেয়াল আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছি। প্রতিদিন অনেক মানুষ বাড়িটি দেখতে আসছেন এবং ছবি তুলছেন। এতে আমরা খুব আনন্দ পাই।’ 

তিনি আরও জানালেন, তাদের পরিবার ১৯৮৬ সালের বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে। ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সময় থেকে শুরু হওয়া সেই সমর্থন আজও অটুট রয়েছে।

আর্জেন্টিনা বাড়ি দেখতে আসা ইয়াকুব মিয়া বলেছেন, ‘লিওনেল মেসি আমার প্রিয় খেলোয়াড়। আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। আমি আশা করি, এবারও তারা শিরোপা জিতবে।’

স্থানীয় বাসিন্দা বিকাশ পাল বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই এই পরিবার আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। এবার তারা বাড়িটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়ে নতুন মাত্রা যোগ করেছেন। প্রতিদিন অনেক মানুষ বাড়িটি দেখতে আসছেন। ফুটবলের প্রতি তাদের এমন ভালোবাসা সত্যিই প্রশংসনীয়।’

স্কুলছাত্র রনজিত বলেছেন, ‘শৈশব থেকেই আর্জেন্টিনার খেলা দেখে আসছি। এবারও দলের সব খেলা দেখব। প্রিয় দলের জন্য শুভকামনা রইল। আমি চাই, আর্জেন্টিনা শিরোপা জিতুক।’

শ্রীমঙ্গলআর্জেন্টিনাপ্রেমীআর্জেন্টিনার পতাকা রঙে সাজানো বাড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি