Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাল কেঁচোর জৈবসারে সফল কৃষক সাজু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৮:৫৬
লাল কেঁচোর জৈবসারে সফল কৃষক সাজু

কৃষক সাজু মন্ডল— আগামীর সময়

কুড়িগ্রামের রাজারহাটে দুধখাওয়া মৌজার মন্ডলপাড়া গ্রামের কৃষক সাজু মন্ডল। লাল কেঁচো ব্যবহার করে ভার্মি কম্পোস্ট বা জৈবসার উৎপাদনে সফলতা অর্জন করেছেন তিনি। প্রায় চার বছর আগে পরীক্ষামূলকভাবে শুরু করা এই উদ্যোগ এখন তার কৃষিকাজে ইতিবাচক ফল দিচ্ছে। উৎপাদিত জৈবসার নিজ জমিতে ব্যবহার করে তিনি ফসলের ভালো ফলন পাচ্ছেন। চলতি বছর প্রায় ১২ মণ জৈবসার উৎপাদনের আশা করছেন তিনি।

স্থানীয়ভাবে রাসায়নিক সারের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব জৈবসারের ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে সাজু মন্ডল লাল কেঁচো দিয়ে জৈবসার উৎপাদন শুরু করেন। দীর্ঘদিনের প্রচেষ্টা, পরিশ্রম ও আগ্রহের মাধ্যমে তিনি মানসম্মত জৈবসার উৎপাদনে সক্ষম হয়েছেন।

সাজু মন্ডল জানান, লাল কেঁচোর মাধ্যমে উৎপাদিত জৈবসার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের উৎপাদন ভালো রাখতে সহায়তা করে। বর্তমানে তিনি উৎপাদিত সার নিজের জমিতে ব্যবহার করছেন এবং এর সুফল পাচ্ছেন। তবে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে জৈবসার উৎপাদনের উদ্যোগ নিতে চান তিনি।

তার ভাষ্য, ‘কৃষি বিভাগের সহযোগিতা পেলে বৃহৎ পরিসরে জৈবসার উৎপাদন করে এলাকার কৃষকদের কাছে সরবরাহ করতে পারব। এতে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।’

আরও পড়ুন

মুক্তিপণ নিয়েও ছাড়েনি বনদস্যুরা, ১০ দিন ধরে জিম্মি চার জেলে

০৯ জুন ২০২৬

সাজু মন্ডলের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় কৃষক সলিমুদ্দিন বলছেন, ‘তার এই কর্মকাণ্ডকে প্রথমে বৃথা ভেবেছিলাম। কিন্তু পরবর্তীতে জৈবসার উৎপাদন সম্পর্কে জেনে এই ভুল ধারণা ভেঙে গেছে।’

প্রতিবেশী রঞ্জনা বেগম মন্তব্য করেন, ‘কেঁচো দিয়ে সার তৈরি করবে শুনে ভাবতাম সাজু পাগল হয়ে গেছে। এখন দেখি, সত্যিই এটা সম্ভব।’

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলামের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহায়তা পেলে এ ধরনের উদ্যোগ কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বললেন, ‘রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভার্মি কম্পোস্টের ব্যবহার বাড়ানো প্রয়োজন। এই সার ফসলি জমির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাজু মন্ডলের মতো উদ্যোক্তারা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করা হবে।’

সংশ্লিষ্টদের মতে, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে ভার্মি কম্পোস্ট উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সাজু মন্ডলের মতো উদ্যোক্তাদের সফলতা অন্য কৃষকদেরও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করবে।

কুড়িগ্রামরাজারহাটসাজু মন্ডল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ