Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কৃষক দল নেতাকে গ্রেপ্তার করায় দিনাজপুরে সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৪:২০
কৃষক দল নেতাকে গ্রেপ্তার করায় দিনাজপুরে সড়ক অবরোধ

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অবরোধে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ছবি: আগামীর সময়

দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে পুলিশ পরিদর্শককে থাপ্পড় মারার ঘটনায় গ্রেপ্তার জাতীয়তাবাদী কৃষকদলের নেতা মজিবর রহমান মজিবের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে দিনাজপুর-ঢাকা মহাসড়কসহ জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কোতোয়ালি থানা এলাকায় অবরোধ শুরু করেন শ্রমিকরা। একই সময়ে তারা অবস্থান নেন দিনাজপুর-বিরল-বোচাগঞ্জ সড়কের কাঞ্চনঘাট এলাকাতেও। পরে শহরের কলেজ মোড় ও দিনাজপুর-ঢাকা মহাসড়কের দশমাইল মোড়েও অবরোধ করেন শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হয় জেলার বিভিন্ন সড়কে।

অবরোধে অংশ নেওয়া কয়েকজন জানান, থানার ভেতরে কি ঘটেছে তা তারা জানেন না। মিথ্যা অভিযোগে মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি তাদের। তাই তার মুক্তির দাবি করেন তারা। 

পুলিশ জানায়, গত রবিবার রাতে একটি মামলার নথি সংগ্রহ করতে দিনাজপুর কোতোয়ালি থানায় যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. নওয়াবুর রহমান। থানার ওসির কক্ষের সামনে মজিবর রহমান মজিব তার কাছে ওসি কোথায় জানতে চান।

আরও পড়ুন

পিত্তথলির পাথর অপারেশনে গৃহবধূর মৃত্যু, ১ লাখ টাকায় ‘চুপ’ থাকার প্রস্তাব

১১ আগস্ট ২০২৬

জবাবে নওয়াবুর রহমান জানালেন, তিনি ওই থানার কর্মকর্তা নন। তদন্তের কাজে নিজেই থানায় এসেছেন। তাই ওসি কোথায় আছেন, তা তিনি জানেন না। এ সময় মজিবর ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল করেন। এর প্রতিবাদ করায় নওয়াবুর রহমানের গালে থাপ্পড় মারার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ঘটনার পর সেখানে থাকা পুলিশ সদস্যরা মজিবরকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি সিআইডি ও পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করেন বলেও অভিযোগ রয়েছে। পরে ওই রাতেই তাকে আটক করা হয়। পরদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মজিবর রহমান মজিবের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানিয়েছেন, শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধগ্রেপ্তারদিনাজপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর