Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাপাসিয়ায় নেই গণশৌচাগার, দুর্ভোগে নারী ও দূরপাল্লার যাত্রীরা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২০:২০
শেয়ার করুন:
কাপাসিয়ায় নেই গণশৌচাগার, দুর্ভোগে নারী ও দূরপাল্লার যাত্রীরা

ছবি: আগামীর সময়

গাজীপুরের কাপাসিয়ায় নেই কোনো পাবলিক টয়লেট। ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী হাজারো যাত্রী, পথচারী ও পরিবহন শ্রমিককে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিশেষ করে দীর্ঘ সময় যানজটে আটকে থাকা কিংবা বাসের অপেক্ষায় থাকা নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেশি। বাধ্য হয়ে অনেকে সড়কের পাশে ও খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ করছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়া বাসস্ট্যান্ডে একসময় যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট ছিল। কিন্তু সড়ক প্রশস্তকরণের সময় সেগুলো ভেঙে ফেলা হয়। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন করে যাত্রী ছাউনি কিংবা পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কসহ কাপাসিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিশোরগঞ্জ ও নরসিংদীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ নানা প্রয়োজনে এ পথ ব্যবহার করেন। অথচ এত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথের বিভিন্ন বাসস্ট্যান্ড, বাজার ও জনসমাগমস্থলে নেই প্রয়োজনীয় গণশৌচাগার।

সরেজমিন দেখা গেছে, রাজেন্দ্রপুর চৌরাস্তা, রাজাবাড়ী বাজার, কাপাসিয়া বাসস্ট্যান্ড, তরগাঁও, আমরাইদ ও টোক বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই। এসব এলাকা দিয়ে জলসিঁড়ি, অনন্য ক্লাসিক, উজানভাটি, অনন্য, সম্রাট ও রাজদূত পরিবহনসহ বিভিন্ন গণপরিবহন চলাচল করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় যানজটে আটকে থাকা কিংবা গাড়ির অপেক্ষায় থাকার সময় প্রাকৃতিক প্রয়োজন মেটানোর কোনো ব্যবস্থা পান না যাত্রীরা। ফলে বাধ্য হয়ে অনেকে সড়কের পাশের নির্জন জায়গা ব্যবহার করেন। এতে বিভিন্ন স্থানে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশের স্বাভাবিক অবস্থা নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও অস্বস্তি তৈরি হচ্ছে।

আরও পড়ুন

কক্সবাজারে বাসচাপায় ৩ জন নিহত, মা-শিশুসহ আহত ২

২৪ নভেম্বর ২০২৬

কাপাসিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী যাত্রী ইমরান শেখ বলেন, ‘পাবলিক টয়লেট না থাকায় অনেক মানুষ রাস্তার পাশে মল-মূত্র ত্যাগ করেন। এতে দুর্গন্ধ সৃষ্টি হয়, পরিবেশও নষ্ট হচ্ছে। আমার মনে হয়, দ্রুত সরকারি উদ্যোগে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাবলিক টয়লেট নির্মাণ করা প্রয়োজন।’

অন্যদিকে, গাজীপুর-কাপাসিয়া-চালা-মনোহরদী সড়ক দিয়েও প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। এ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট না থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

তরগাঁও চৌরাস্তা এলাকায় মনোহরদীগামী গাড়ির জন্য অপেক্ষারত যাত্রী সুমাইয়া আফরিন বলেন, ‘রাস্তার পাশে কোনো পাবলিক টয়লেট না থাকায় আমাদের খুব দুর্ভোগে পড়তে হয়। নারীরা চাইলেই পুরুষের মতো সহজে প্রাকৃতিক প্রয়োজন মেটাতে পারেন না। দীর্ঘ সময় গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করা দরকার।’

সুশাসনের জন্য নাগরিক—সুজনের কাপাসিয়া উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় গাজীপুর অত্যন্ত ব্যস্ততম একটি জেলা। সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন হলেও নাগরিক সুবিধার ক্ষেত্রে এখনো অনেক ঘাটতি রয়েছে। কাপাসিয়ায় প্রয়োজনীয় পাবলিক টয়লেটের অভাবে পরিবেশ হুমকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে একদিকে জনস্বাস্থ্যঝুঁকি বাড়বে, অন্যদিকে কাপাসিয়ার পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হবে। তাই গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, বাজার ও জনসমাগমস্থলে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে গাজীপুর সড়ক বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘এই মুহূর্তে গাজীপুর-কিশোরগঞ্জ মহাসড়কে পাবলিক টয়লেট ও যাত্রী ছাউনি নির্মাণের কোনো উদ্যোগ নেই। তবে বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

কাপাসিয়াদূরপাল্লাজনস্বাস্থ্যজলসিঁড়িবাসস্ট্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস