Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘নদীর পানি এত দ্রুত বাড়তেছে যে খুব ভয় লাগতেছে’

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:৩৭
‘নদীর পানি এত দ্রুত বাড়তেছে যে খুব ভয় লাগতেছে’

ছবি: আগামীর সময়

টানা ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা ও হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত বাড়ছে জেলার নদনদীর পানি। বিশেষ করে কংস ও ভোগাই নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় স্থানীয়দের উদ্বেগ বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কংস, ভোগাই, সোমেশ্বরী, ধলাই ও উব্দাখালী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফসল রক্ষা বাঁধে চাপ বাড়ছে। শ্রমিক সংকট থাকায় দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে না

সরেজমিন দেখা গেছে, কলমাকান্দা, দুর্গাপুর, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। অনেক স্থানে ফসল রক্ষা বাঁধের কাছাকাছি চলে এসেছে নদীর পানি। এতে যেকোনো সময় বাঁধ ভেঙে হাওরের পাকা বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

কলমাকান্দার বড়খাপন এলাকার কৃষক আব্দুল কুদ্দুস বলেছেন, ‘দিনরাত বৃষ্টি হচ্ছে, পাহাড় থেকেও ঢল নামছে। নদীর পানি এত দ্রুত বাড়তেছে যে খুব ভয় লাগতেছে। ধান কাটার আগেই যদি পানি ঢুকে পড়ে, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে।’

মদন উপজেলার বাসিন্দা রমিজ উদ্দিন উল্লেখ করেছেন, নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফসল রক্ষা বাঁধে চাপ বাড়ছে। শ্রমিক সংকট থাকায় দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে হাওরাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।


বন্যাআশঙ্কাবন্যার আশঙ্কানেত্রকোনাহাওরাঞ্চলপাহাড়ি ঢল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: