আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় আগামী রমজানে দেশের বাজারে বাড়তি দামের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বরাবরের মতোই আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্যকে কারণ হিসেবে দেখাচ্ছেন। বাজারের তথ্যেও তার প্রতিফলন রয়েছে। একটি পণ্য জাহাজীকরণ, সমুদ্রপথ পাড়ি দিয়ে বন্দরে পৌঁছানো এবং খালাস শেষে বাজারে আসতে ৪৫ থেকে ৯০ দিন বা প্রায় তিন মাস সময় লাগে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী রমজানের চাহিদা মেটাতে প্রয়োজনীয় চিনি, ছোলা ও সয়াবিন তেলের সিংহভাগ আমদানির ঋণপত্র (এলসি) খোলা...