Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পূর্বধলায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, বিতর্কিত প্রণোদনা তালিকা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৪:০২
পূর্বধলায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, বিতর্কিত প্রণোদনা তালিকা

ছবি: আগামীর সময়

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইরি-বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির উপকারভোগীর তালিকা প্রণয়ন ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে সরকারি চাকরিজীবী, প্রবাসী, রাজনৈতিক কর্মী, চায়ের দোকানদার, ভাড়ায় মোটরসাইকেল চালক, গার্মেন্টসকর্মী এবং সাংবাদিকদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, মাঠপর্যায়ে কোনো যাচাই-বাছাই ছাড়াই কয়েকজন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে অফিসে বসেই তালিকা তৈরি করা হয়েছে। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন, আর কৃষিকাজের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই, এমন ব্যক্তিরা তালিকায় স্থান পেয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের ১ হাজার ৬৩ জন কৃষকের নাম প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকা প্রকাশের পর দেখা যায়, অন্তর্ভুক্ত ব্যক্তিদের অনেকেই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি যেসব এলাকায় ফসলের কোনো ক্ষতি হয়নি, সেসব এলাকার অনেকের নামও তালিকায় রয়েছে। অন্যদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকায় আসেনি। এছাড়া অনেক ইউনিয়নে একই পরিবারের চার থেকে পাঁচজন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একই ব্যক্তির নাম একাধিকবারও এসেছে বলে অভিযোগ রয়েছে।

এই অনিয়মের প্রতিবাদে ক্ষুব্ধ কৃষকেরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন। গত ১০ জুন ঘাগড়া ইউনিয়নে, ১৫ জুন জারিয়া ইউনিয়নে এবং ১৬ জুন হোগলা ইউনিয়নে প্রণোদনা বিতরণের সময় কৃষকেরা প্রকাশ্যে প্রতিবাদ জানান এবং তালিকা তৈরিতে চরম অস্বচ্ছতার অভিযোগ তোলেন।

অনিয়মের প্রতিকার চেয়ে কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ১০টিরও বেশি লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের দাবি, বর্তমান তালিকা বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করতে হবে।

কৃষকদের আরও অভিযোগ, প্রণোদনা বিতরণের সময় মূল তালিকায় থাকা নাম, বাবার নাম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর কেটে প্রভাবশালীদের আত্মীয়-স্বজন ও পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়েছে। বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে কয়েকজন কৃষক বলেছেন, ‘যারা সারা বছর মাঠে কাজ করেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের নাম তালিকায় নেই। অথচ কৃষিকাজের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারা সরকারি প্রণোদনা পাচ্ছেন।’

তালিকা পর্যালোচনা করে অভিযোগ উঠেছে, তালিকাভুক্তদের মধ্যে ৩০ শতাংশেরও বেশি ব্যক্তির কোনো কৃষিজমি নেই এবং তারা কৃষিকাজও করেন না। তবুও তারা কৃষি প্রণোদনার সুবিধাভোগী হয়েছেন। এ বিষয়ে অনেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা তাঁদের পরিচিত ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনআইডিসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করেছেন। অভিযোগ রয়েছে, এসব কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত যান না এবং স্থানীয় চাষিদের জমি সম্পর্কে যথাযথ ধারণাও নেই। ফলে দুর্যোগের সময় প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ ও প্রতিবেদন পাঠানো সম্ভব হয়নি।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে একাধিক উপসহকারী কৃষি কর্মকর্তা দাবি করেছেন, মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতেই তালিকা করা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে গিয়ে কিছু অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেছেন, ‘খুব অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করতে হয়েছে। তালিকা তৈরির পর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নতুন করে আরও কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত কয়েকজন হয়তো তালিকার বাইরে থেকে গেছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘জেলা প্রশাসনের বরাদ্দ অনুযায়ী তালিকাভুক্ত কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ করা হচ্ছে। তবে অনিয়মের বিষয়ে কয়েকটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেছেন, ‘কীভাবে কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে, তা আমার জানা নেই। তবে কোনো ধরনের অসঙ্গতি থেকে থাকলে কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, এই প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক একেক কিস্তিতে ৩ হাজার টাকা এবং ১৫ কেজি চাল পাওয়ার কথা। মোট তিন কিস্তিতে একজন ক্ষতিগ্রস্ত কৃষক ৯ হাজার টাকা ও ৪৫ কেজি চাল পাবেন। এরই মধ্যে দুই কিস্তির ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

পূর্বধলায় কৃষি ভর্তুকিপ্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিতবিতর্কিত প্রণোদনা তালিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি