Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছয় কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, ক্ষুব্ধ হুইপ

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০০:০৭
শেয়ার করুন:
ছয় কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, ক্ষুব্ধ হুইপ

সড়ক সংস্কারে ব্যবহৃত জিনিসপত্রের মান দেখছেন হুইপ

হবিগঞ্জে সড়ক সংস্কারকাজ উদ্বোধন করতে গিয়ে অনিয়ম পেয়েছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। এ ঘটনায় পৌরসভার এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত এবং দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ পৌরসভার ব্যাক রোডের সংস্কারকাজ উদ্বোধন করতে যান হুইপ। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আগে পৌরসভার পক্ষ থেকে গণমাধ্যমকেও জানানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, সড়কের ঢালাইয়ের কাজে ব্যবহৃত বালু, ইট, পাথর ও মসলার মান ভালো নয়। তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে উদ্বোধন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে কার্যসহকারী নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং সংশ্লিষ্ট দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন হুইপ। তবে ওই দুই প্রকৌশলীর নাম জানা যায়নি। তিনি বলেন, সরকারি কাজে কোনো ধরনের অবহেলা করে পার পাওয়ার সুযোগ নেই। জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে হবে।

হবিগঞ্জ শহরের শ্মশানঘাট পয়েন্ট থেকে পুরাতন পৌরসভা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এ কারণে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২০০ মিটার সড়কটি সংস্কার করছে হবিগঞ্জ পৌরসভা।

পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হুইপ। কাজের শিডিউল অনুযায়ী সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি দায়িত্বে অবহেলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানান, দায়িত্বে অবহেলার কারণে কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত এবং সংশ্লিষ্ট দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সরকারি শিডিউল অনুযায়ী সড়কের সংস্কারকাজ অব্যাহত থাকবে।

হবিগঞ্জসড়ক সংস্কারহুইপ জি কে গউছ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    নাঈমের দ্রুততম ‘ফিফটি’

    নাঈমের দ্রুততম ‘ফিফটি’

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    ‘ইসরায়েলের নির্বাচনে প্রথমবার ভোট দিলাম, কিন্তু ঘরে ফিরলাম লজ্জা নিয়ে’

    ‘ইসরায়েলের নির্বাচনে প্রথমবার ভোট দিলাম, কিন্তু ঘরে ফিরলাম লজ্জা নিয়ে’

    ‘রান ফর ডেমোক্রেসি’ স্লোগানে জাবিপ্রবিতে ছাত্রদলের ৫ কিলোমিটার ম্যারাথন

    ‘রান ফর ডেমোক্রেসি’ স্লোগানে জাবিপ্রবিতে ছাত্রদলের ৫ কিলোমিটার ম্যারাথন

    বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

    বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’