Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ২০:৫৫
শেয়ার করুন:
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

সংগৃহীত ছবি

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন ব্যাচের ৮৫ জন শিক্ষার্থী, কোর্সের শিক্ষক এবং আলোকচিত্র চক্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা ছিলেন আলোকচিত্রী, চলচ্চিত্রকর্মী ও সংগঠক মুনিরা মোরশেদ মুন্নি। বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী। সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে কোর্সের নতুন ও পুরনো শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও আলোকচিত্রচর্চা নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন কোর্সের শিক্ষক আলোকচিত্রী কায়সার আলম, শফিকুল আলম শাফী, শফিকুল আলম কিরণ, ওবায়দুল ফাত্তাহ তানভীর, মনিরুল আলম, মীর শামসুল আলম বাবু, কে ইউ মাসুদ এবং কে এম জাহাঙ্গীর আলম।

বিশ্বসাহিত্য কেন্দ্রের এ কোর্সে ক্যামেরার ব্যবহার ও আলোকচিত্রের কারিগরি কৌশল শেখানোর পাশাপাশি ছবি দেখার দৃষ্টিভঙ্গি, নান্দনিক বোধ, পর্যবেক্ষণক্ষমতা এবং সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। তাত্ত্বিক পাঠের পাশাপাশি ব্যবহারিক ক্লাস, অ্যাসাইনমেন্ট, মাঠপর্যায়ে ছবি তোলা, ছবি পর্যালোচনা এবং অভিজ্ঞ আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের আলোকচিত্রচর্চার সুযোগ তৈরি করা হয়।

কোর্সের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে নিয়মিত ক্লাস ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমে অংশ নেবেন। কোর্সের শেষ পর্যায়ে চূড়ান্ত আউটিংয়ে তোলা নির্বাচিত ছবি নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

২০২৬ সালের এ ব্যাচের পাঠক্রমে রয়েছে তাত্ত্বিক ক্লাস, ব্যবহারিক অনুশীলন, অ্যাসাইনমেন্ট, মাঠপর্যায়ে ছবি তোলা এবং ছবি পর্যালোচনা। পরিকল্পনা অনুযায়ী, মোট ২৫টি ক্লাসের পাশাপাশি থাকবে দিনব্যাপী একটি রিভিউ ক্লাস, পাঁচটি ‘মিট দ্য ফটোগ্রাফার’ পর্ব এবং আলোকচিত্রবিষয়ক নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ আলোকচিত্রীরা এসব ক্লাস ও বিশেষ আয়োজনে পাঠদান ও মতবিনিময় করবেন।



বিশ্বসাহিত্য কেন্দ্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার