হবিগঞ্জে সড়ক সংস্কারকাজ উদ্বোধন করতে গিয়ে অনিয়ম পেয়েছেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। এ ঘটনায় পৌরসভার এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত এবং দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ পৌরসভার ব্যাক রোডের সংস্কারকাজ উদ্বোধন করতে যান হুইপ। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আগে পৌরসভার পক্ষ থেকে গণমাধ্যমকেও জানানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, সড়কের ঢালাইয়ের কাজে ব্যবহৃত বালু, ইট, পাথর ও মসলার মান ভালো...