Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমি বিক্রির নামে প্রবাসীর সঙ্গে প্রতারণার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ২৩:৪০
জমি বিক্রির নামে প্রবাসীর সঙ্গে প্রতারণার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

ছবি: আগামীর সময়

নোয়াখালীর হাতিয়ায় জমি বিক্রির নামে এক প্রবাসীর কাছ থেকে ২১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে চরইশ্বর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসিলদার (সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা) আবদুল হান্নানের বিরুদ্ধে। দীর্ঘ ১২ বছর ধরে জমির রেজিস্ট্রি বা টাকা কোনোটিই ফেরত না পেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী প্রবাসী মো. অলি উল্যাহ। সম্প্রতি এই প্রতারণার বিষয়টি প্রকাশ পাওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, ২০১৫ সালে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গার চর মৌজায় বুতিগো দোকানের পূর্ব পাশে অবস্থিত ‘দেড় কানি (২ একর ৪০ শতাংশ)’ জমি বিক্রির জন্য অলি উল্যাহর সঙ্গে চুক্তি করেন জমির মালিক আবদুল হান্নান। মোট ২১ লাখ ২০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে জমিটি কেনার জন্য লিখিত ও মৌখিকভাবে উভয় পক্ষ চূড়ান্ত চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী, ভুক্তভোগী অলি উল্যাহ তিন ধাপে নগদ ১২ লাখ টাকা আবদুল হান্নানের হাতে তুলে দেন এবং বাকি টাকা জমি রেজিস্ট্রি দেওয়ার সময় পরিশোধ করার কথা স্ট্যাম্পে উল্লেখ করা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও জমির রেজিস্ট্রি না বুঝিয়ে দিয়ে উল্টো মোটা অঙ্কের বিনিময়ে অন্য এক চাষির কাছে জমিটি বন্ধক দেন অভিযুক্ত হান্নান। ফলে জমির দখল বা মালিকানা কোনোটিই বুঝে পাননি ওই প্রবাসী।

টাকা লেনদেনের প্রত্যক্ষদর্শী সাক্ষী আহম্মদ উল্লাহ ও স্থানীয় প্রতিবেশীরা জানান, তাদের সামনেই এই বিশাল অঙ্কের টাকা লেনদেন হয়েছিল। দীর্ঘ ১২ বছরেও ক্রেতাকে জমি বুঝিয়ে না দিয়ে উল্টো অন্যকে চাষ করতে দেওয়া পুরোপুরি অন্যায়। স্থানীয় সমাজসেবক সাহাব উদ্দিনও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হান্নান নিজের দোষ কিছুটা স্বীকার করে বললেন, জমির কাগজপত্রে কিছু আইনি জটিলতা থাকায় তিনি সময়মতো রেজিস্ট্রি দিতে পারেননি। তবে শেষ পর্যন্ত জমি রেজিস্ট্রি দিতে না পারলে ক্রেতার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন তিনি।

হাতিয়াজমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড