Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

এইচএসসিতে ৩৩ শতাংশ অনুপস্থিতি খতিয়ে দেখার দাবি রিজভীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০০:৫৯
এইচএসসিতে ৩৩ শতাংশ অনুপস্থিতি খতিয়ে দেখার দাবি রিজভীর

ছবি: আগামীর সময়

৩৩ শতাংশ পরীক্ষার্থী চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা থেকে কেন বিরত থাকলো, তা খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলােদশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কল্যাণ ফ্রন্টের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

রিজভীর ভাষ্য, এইচএসসি পরীক্ষার আগে যত নিবন্ধন করেছে, তার মধ্যে ৩৩ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। অনেকের হয়তো বিয়ে হয়ে গেছে। এ ছাড়া আরও অন্য কারণ থাকতে পারে। কিন্তু এটা কেন হবে, তা শিক্ষা মন্ত্রণালয়ের খতিয়ে দেখা উচিত।

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান তার এই উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না। বর্তমান সরকার মানুষের বাক-স্বাধীনতায় বিশ্বাসী।

এ সময় বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন রুহুল কবির রিজভী। তিনি বললেন, বিভাজনের রেখা সবসময় তৈরি করা হয়েছে। চক্রান্ত করে কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা গেলেও বাস্তবে এ জাতিকে কখনও বিভাজন করা সম্ভব নয়। নির্বাচনে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে হিন্দু ধর্মাবলম্বীরা জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেছে। দেশ গঠনেও এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুন্ডু, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মৃগেন হাগিদক, কল্যাণ ফ্রন্টের সুরঞ্জন ঘোষ, উত্তম সরকার, সঞ্জিত কুমার দেব জনি প্রমুখ।

রুহুল কবির রিজভী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise