Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

‘শিক্ষাবান্ধব’ বাজেটকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:১২
‘শিক্ষাবান্ধব’ বাজেটকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

সংগৃহীত ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট হার কমানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টিসহ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘শিক্ষাবান্ধব’ আখ্যা দিয়ে বাজেটকে স্বাগত এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার বিকালে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। এরপর সেটি বনানী-কাকলি মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদারের (বিন্দু) নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ ছাড়া মিছিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ ঢাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় ভূমিকা ছিল বলে উল্লেখ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার ওপর থেকে যে ভ্যাট হ্রাস করেছেন, সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা। তিনি বললেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা-উন্নয়নে গৃহীত এ ধরনের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থী-বান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায়।’

এ সময় দেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই সভাপতি।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) বললেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও যুগোপযোগী ও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করা হব— এটাই দেশের শিক্ষার্থীদের প্রত্যাশা। এ সময় প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য দাবি তুলেন তিনি।

ছাত্রদলবেসরকারি বিশ্ববিদ্যালয়বাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন