Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফলন ভালো হলেও আখ চাষে লোকসানের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৫:০৩
শেয়ার করুন:
ফলন ভালো হলেও আখ চাষে লোকসানের শঙ্কা

মৌসুমের শুরুতে চিবিয়ে খাওয়ার আখ বাজারে আসে। ছবি: আগামীর সময়

রাজবাড়ীতে এ বছর আখের ফলন ভালো হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে আবাদও। বাজারে আখের দাম কম থাকায় ক্রেতারা খুশি। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম না পেয়ে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর রাজবাড়ীতে ৮৬৪ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ৮৩৬ হেক্টর জমিতে। অর্থাৎ এক বছরে আখের আবাদ বেড়েছে ২৮ হেক্টর।

জেলায় মূলত তিন উদ্দেশ্যে আখের আবাদ করা হয়। এগুলো হলো চিবিয়ে খাওয়া, গুড় তৈরি ও চিনি উৎপাদন। চলতি বছর গুড় তৈরির জন্য ৬০৯ হেক্টর, চিনি উৎপাদনের জন্য ১৫৮ হেক্টর এবং চিবিয়ে খাওয়ার জন্য ৯৭ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। মৌসুমের শুরুতে চিবিয়ে খাওয়ার আখ বাজারে আসে। আর গুড় ও চিনি তৈরির আখ কাটা হয় মৌসুমের শেষ দিকে।

এবার জেলায় চিবিয়ে খাওয়ার আখ সবচেয়ে বেশি আবাদ হয়েছে সদর উপজেলায়, ৫০ হেক্টর জমিতে। এ ছাড়া বালিয়াকান্দিতে ২১, কালুখালীতে ১৩, পাংশায় ১২ এবং গোয়ালন্দে ২ হেক্টর জমিতে এ আখের চাষ হয়েছে।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবাড়ীর বিভিন্ন এলাকায় গেন্ডারী, চাঁদপুরী, হাজার পেয়ারা ও ফিলিপাইনের ব্ল্যাক মিলিয়ন জাতের আখ বেশি জনপ্রিয়। এর মধ্যে গেন্ডারী আখের চাহিদা বেশি থাকায় এ অঞ্চলে এ জাতের আবাদও বেশি হয়।

সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আখ। গেন্ডারী জাতের আখের খেত হলুদ রঙে ছেয়ে গেছে। আখের শরীর হলুদ, মাথায় সবুজ পাতা। অন্য জাতের আখের অনেকগুলো একসঙ্গে বেঁধে রাখা হয়েছে। কোথাও আখ কাটা হচ্ছে, কোথাও চলছে কাটার প্রস্তুতি। কোনো কোনো খেতে কৃষকেরা আগাছা পরিষ্কার করছেন।

ছোট-বড় বাজার, রাস্তার মোড়, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে খুচরা বিক্রেতারা আখ নিয়ে বসেছেন। ক্রেতারা পছন্দ ও আকার অনুযায়ী দরদাম করে আখ কিনছেন। জাত ও আকারভেদে প্রতিটি আখের দাম ২০ থেকে ৪০ টাকা। তুলনামূলক কম দামে আখ কিনতে পেরে খুশি ক্রেতারা।

আরও পড়ুন

জমে উঠেছে বাগাট বাজারের আখের হাট

২৩ নভেম্বর ২০২৬

সদর উপজেলার শহীদওহাবপুর এলাকার আখচাষি শহিদুল ইসলাম প্রতিবছর আখের আবাদ করেন। এবারও দুই বিঘা জমিতে আখ চাষ করেছেন। তার খেতের প্রায় অর্ধেক গেন্ডারী আখ বিক্রি হয়ে গেছে।

শহিদুল ইসলাম বলেন, আগের মতো আখ চাষ করে এখন আর লাভ হয় না। সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়েছে। খেতে নিয়মিত সেচ দিতে হয়। আখের পচন রোধে ওষুধ স্প্রে করতে হয়। একবার ওষুধ প্রয়োগেই এক হাজার টাকার বেশি খরচ হয়। দুই দিন কাজ করলে শ্রমিককে অন্তত দেড় হাজার টাকা মজুরি দিতে হয়। নিজের জমি না থাকায় দুই বিঘা জমিতে আখ উৎপাদনে তার প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। বাইরের জেলা থেকে পাইকার না এলে তেমন লাভ হবে না। কারণ, খেত থেকে আখ কেটে বাজারে বিক্রি করতেও খরচ আছে।

আরেক চাষি আলতাফ হোসেন মোল্লা বলেন, এবার তিনি কোনো পাইকার পাননি। তাই নিজেই বাজারে গিয়ে আখ বিক্রি করছেন। প্রতিটি আখ ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। গত বছর পাইকারদের কাছে প্রতিটি আখ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করেছিলেন। একজন পাইকার কিছু আখ কিনলেও বাকি আখের জন্য আর ক্রেতা পাননি।

অন্যদিকে ক্রেতা আনোয়ার হোসেনের ভাষ্য, আখ দেশেই উৎপাদিত হয়। তার মতে, গুড় ও চিনিতে রাসায়নিক মেশানো হলেও আখ চিবিয়ে খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। এতে দাঁত ও মুখের ব্যায়ামও হয়। শুরুতে আখের দাম বেশি থাকলেও এখন কমেছে। তাই তিনি প্রতিদিন আখ কিনে পরিবারের সবাইকে নিয়ে খান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হোসেন শহীদ সরোয়ার্দী বলেন, এবার রাজবাড়ীতে আখের ফলন ভালো হয়েছে। বাজারে একসঙ্গে আখের সরবরাহ বেড়ে গেলে দাম কিছুটা কমে যায়। সরকারি চিনিকলও আখ কিনে থাকে। কৃষি বিভাগ ভালো ফলনের জন্য চাষিদের পরামর্শ দিয়ে থাকে। তবে আখের দাম নিয়ন্ত্রণে তাদের তেমন কিছু করার থাকে না।

আখ চাষরাজবাড়ীদামকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন