Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নদীতে বিলীন স্কুলের ভবন, ঝড়ে উড়ল অস্থায়ী ছাউনি

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩
শেয়ার করুন:
নদীতে বিলীন স্কুলের ভবন, ঝড়ে উড়ল অস্থায়ী ছাউনি

যমুনার ভাঙনে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন বিলীন হয়েছে ছয় মাস আগে। এরপর টিনের অস্থায়ী ছাউনিতে চলছিল ৭২ শিক্ষার্থীর পাঠদান। এবার ঝড়ে উড়ে গেছে সেই ছাউনির একাংশের চালও। এখন খোলা স্থানেই পাঠ নিতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এ নিয়ে ছয়বার ভাঙনের শিকার হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের ২০ ফুট দূর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী। ঝুঁকির মধ্যেও ৭২ শিক্ষার্থীর পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিন্নাহ আলমের ভাষায়, ছাপরা ঘরে অনেক কষ্টে পাঠদান চালিয়ে আসছিলেন তারা। গত মঙ্গলবার রাতের ঝড়ে ঘরটির অর্ধেক চাল উড়ে গেছে। বিদ্যালয়ের জন্য প্রথমে জমি ভরাট করা জরুরি। এজন্য বরাদ্দ পাওয়ার কথা শুনেছেন তারা, তবে এখনো অর্থ হাতে আসেনি। বরাদ্দ পেলে দুটি ঘর নির্মাণের পাশাপাশি টিউবওয়েল ও শৌচাগারের ব্যবস্থা করা প্রয়োজন।

বিদ্যালয়টির জন্য নতুন জায়গা নির্ধারণের কথা জানিয়েছে উপজেলা শিক্ষা বিভাগ। সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহতাবুর রহমান বলেছেন, ‘পুরনো বিদ্যালয়ের পাশেই ২৭ শতক জমিতে নতুন করে বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। নদীভাঙনের পর জরুরি শিক্ষা তহবিল থেকে ৩ লাখ টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছিল। তবে আইবাস-সংক্রান্ত জটিলতায় সেই অর্থ এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থীদের এখন পাঠদানের জন্য নিরাপদ জায়গাও নেই।

সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের ভাষ্য, এ বছর নদীভাঙনের পর থেকে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ফলে বিদ্যালয়টিতে আর্থিক সহযোগিতা দেওয়া সম্ভব হয়নি। মাটি ভরাটের জন্য নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।

বগুড়াসারিয়াকান্দিচকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার