নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আসামি

অভিযুক্ত আসামি আবুল হোসেনকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা
নরসিংদীর মাধবদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে। আজ রবিবার দুপুর ১২টার দিকে মাধবদীর বালুসাইর এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত আবুল হোসেনকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শিশুটির বাবা জানান, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস শেষে ঘরে ফিরছিল মেয়েটি।পথে একই গ্রামের আবুল হোসেন তাকে ডেকে নেন নিজের বাসায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে মা-বাবাকে ঘটনা জানায় শিশুটি। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত আবুল হোসেনকে আটক করে পুলিশে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন। তিনি জানান, এরইমধ্যে অভিযুক্ত আবুলের নামে মামলা দেওয়া হয়েছে।




