Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ভবদহ আন্দোলনের অগ্রদূত রণজিৎ বাওয়ালী আর নেই

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ২১:৫২
ভবদহ আন্দোলনের অগ্রদূত রণজিৎ বাওয়ালী আর নেই

রণজিৎ বাওয়ালী

যশোর অঞ্চলের মানুষের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন আন্দোলনের অগ্রদূত, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী মারা গেছেন।

আজ বুধবার দুপুরে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা রাজনীতিক ইকবাল কবির জাহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তার জানান, প্রায় ৪০ বছর ধরে দক্ষিণাঞ্চলের মানুষের জলাবদ্ধতা দূর করার দাবি ও অধিকার আদায়ে সোচ্চার ছিলেন রণজিৎ বাওয়ালী। নদী খনন ও তদারকিতে জলাবদ্ধতা নিরসনে সরকারি ও সেনা তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন কার্যক্রমে তিনি স্থানীয় জনগণের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছেন। পানিবন্দী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন প্রাণপুরুষ।

১৯৪৩ সালের ২ মার্চ যশোরের অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আশুতোষ বাওয়ালী ও মা রঙ্গোবালা বাওয়ালী। ব্যক্তিগত জীবনে তিনি একজন স্বভাবকবি ও লোকসংস্কৃতির ধারকও ছিলেন। তার জীবন, সামাজিক আন্দোলন ও গান নিয়ে লেখক লিঠু মণ্ডল ‘কৃষ্টির ভূমিপুত্র রণজিৎ বাওয়ালী : জীবন ও গান’ শিরোনামে একটি জীবনীগ্রন্থ প্রকাশ করেছেন। কলি প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিতে তার দীর্ঘ সংগ্রামী জীবনের নানা অধ্যায় ও সৃষ্টির বিবরণ রয়েছে। সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি সমগীত সম্মাননা ২০২৩ এবং জেলা শিল্পকলা একাডেমি যশোর পুরস্কার লাভ করেন।

মৃত্যুর পর বুধবার সন্ধ্যায় অভয়নগর মহাশ্মশানে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটি, যশোর জেলা কমিটি, অভয়নগর উপজেলা কমিটি এবং ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ তার প্রতি লাল সালাম জানায়। মৃত্যুকালে তিনি পরিবার, স্বজন, সহযোদ্ধা ও অসংখ্য আন্দোলনসঙ্গী রেখে গেছেন।

এর আগে গত পহেলা জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন তিনি। হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে গত ১৫ জুলাই থেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

রণজিৎ বাওয়ালীভবদহ আন্দোলনযশোর
    শেয়ার করুন:
    Advertisement
    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৩:০২

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    বিশ্বাস হারাননি মিরাজ

    বিশ্বাস হারাননি মিরাজ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫৮

    দলের সবাই ম্যান অব দ্য ম্যাচ

    দলের সবাই ম্যান অব দ্য ম্যাচ

    ১৬ আগস্ট ২০২৬, ১৮:৩৬

    সেরাদের ছাড়া মাউন্ট মঙ্গানুইয়ের পর ডারউইন জয়

    সেরাদের ছাড়া মাউন্ট মঙ্গানুইয়ের পর ডারউইন জয়

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪০

    advertiseadvertise