Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দুই হাত নেই, তবু থামেননি নিহাল

ময়না আকন্দ, জামালপুর
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:২০
দুই হাত নেই, তবু থামেননি নিহাল

ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। আকাশ মেঘে ঢাকা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী বাজারে একটি বটগাছের নিচে ছোট্ট টিনের দোকানে ততক্ষণে চুলা জ্বলে উঠেছে। কাপ ধুচ্ছেন একজন তরুণ— তবে হাত দিয়ে নয়, দুই কনুই দিয়ে।

তার নাম মোহাম্মদ মেহরাফ হোসাইন নিহাল। বয়স ২৩। দুই হাতের কনুইয়ের পর আর কিছু নেই তার। তবু প্রতিদিন ভোরে উঠে দোকান খোলেন, চা বানান, ক্রেতার হাতে কাপ তুলে দেন— একা।

কাপে চিনি আর আদা মেপে দেন কনুইয়ের সাহায্যে। জ্বলন্ত চুলা থেকে কেটলি তুলে গরম চা ঢালেন বিশেষ কায়দায়। চামচ দিয়ে নেড়ে তৈরি চা তুলে দেন ক্রেতার হাতে। দেখলে বোঝার উপায় নেই এই কাজটুকু তার জন্য কতটা কঠিন। অথচ এই চায়ের দোকানের আয়েই চলে তার সংসার।

নিহালের জন্মের আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা সুলতান আহম্মেদ। মা খাদিজাতুন কুবরা একাই মানুষ করেছেন একমাত্র ছেলেকে। দারিদ্র্যের সঙ্গে লড়াই ছোটবেলা থেকেই। পড়াশোনার পাশাপাশি শ্রমিক, রাজমিস্ত্রির জোগালি, ইলেকট্রিশিয়ান— যা পেয়েছেন, করেছেন। পরে একটি টেক্সটাইল মিলে কাজ নেন।

বছর চারেক আগে ছুটিতে বাড়ি ফিরে ইলেকট্রিশিয়ানের কাজ করতে গিয়েই ঘটে বিপদ। বিদ্যুৎ নেই ভেবে খুঁটিতে উঠে লাইনে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান নিহাল। দুই হাত পুড়ে ঝলসে যায়। খুঁটিতে আটকে নিস্পন্দ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভেবেছিলেন মারা গেছেন। কিছুক্ষণ পর নড়াচড়া দেখে তাড়াতাড়ি নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা দুই হাতের কনুই পর্যন্ত কেটে ফেলতে বাধ্য হন।

স্থানীয় স্কুলশিক্ষক মোস্তাফিজুর রহমান লাঞ্জু বললেন, 'এ পরিস্থিতিতে অনেকেই ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতেন। কিন্তু নিহাল বেছে নিয়েছে সংগ্রামী জীবন।'

দুর্ঘটনার পর মা-ছেলে দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুদিন মানুষের সহায়তায় চলেছেন। তারপর নিহাল ঠিক করলেন, বসে থাকবেন না। ২০২৩ সালে একটি মুদির দোকান দিলেন। কিন্তু সেই আয়ে সংসার চলে না। তাই পাশেই শুরু করলেন চা বিক্রি।

এখন সেই বটগাছতলার ছোট্ট দোকানে চা ছাড়াও আছে বিস্কুট, চানাচুর, বাদাম, মুড়ি, পান আর শিশুদের খাবার। বাজারে আসা মানুষ ও স্থানীয় তরুণ-যুবকরাই তার নিয়মিত ক্রেতা। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা লাভ থাকে। এই দিয়েই চলে মা, স্ত্রী আর এক সন্তানের সংসার।

নিহালের ভাষ্য, 'হাত ছাড়া সব কাজে একটু সমস্যা হয়, কিন্তু মানিয়ে নিয়েছি। কোনোরকমে খেয়ে-না-খেয়ে চলছি। জীবনের প্রতি কোনো অভিযোগ নেই।'

স্থানীয় বাসিন্দা শাকিল আহাম্মেদ, আজমল আলী খান ও আব্দুর রশিদ জানিয়েছেন, শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও নিহাল স্বাভাবিক মানুষের মতোই দোকান চালিয়ে যাচ্ছেন। সরকার ও সমাজের বিত্তবানরা তাকে একটি পাকা দোকানঘর ও প্রাথমিক মূলধন দিয়ে সহায়তা করলে তিনি আরও স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে বাঁচতে পারবেন।

মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানিয়েছেন, নিহালের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে এবং তার ব্যবসায় সহায়তার বিষয়টিও ভাবা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানালেন, 'তাকে কিছুটা সহায়তা করা হয়েছে। আর্থিক সাহায্যের আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

প্রতিদিন ভোরে সেই বটগাছতলায় চুলা জ্বলে ওঠে। দুই কনুইয়ে ভর করে নিহাল বানিয়ে যান এক কাপ, দুই কাপ চা। হাত নেই, কিন্তু হার মানার ইচ্ছেও নেই।

    শেয়ার করুন:
    Advertisement
    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    advertiseadvertise