Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সামুদ্রিক মাছের চিপসে স্বপ্ন বুনছেন রেশমী

ইমরান হোসাইন, কক্সবাজার
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০
শেয়ার করুন:
সামুদ্রিক মাছের চিপসে স্বপ্ন বুনছেন রেশমী

সামুদ্রিক মাছ দিয়ে সাধারণত শুঁটকি তৈরি হয়, রান্নাও হয় বিভিন্ন পদ। সেই চেনা মাছ দিয়েই চিপস তৈরি করে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চাইছেন কক্সবাজারের নারী উদ্যোক্তা নাজমা আক্তার রেশমী। ‘পালংকি কন্যা’ ব্র্যান্ডের আওতায় তার তৈরি ‘ফিশো ফিশ চিপস’ এখন বিক্রি হচ্ছে অনলাইনে।

রেশমীর উদ্যোক্তা হয়ে ওঠার গল্পের শুরু করোনাকালে, ২০২০ সালে। চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ডুমুরসহ বিভিন্ন ফলের আচার তৈরি করেন। কিন্তু ক্রেতাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাননি। এরপর স্থানীয়ভাবে সহজলভ্য সামুদ্রিক মাছের বহুমুখী ব্যবহার নিয়ে ভাবতে শুরু করেন তিনি। ২০২১ সালে মাছের গুঁড়া তৈরির উদ্যোগ নিলেও সেটিও সফল হয়নি। তবে একের পর এক ব্যর্থতা তাকে থামাতে পারেনি। নতুন পণ্য তৈরির চেষ্টার একপর্যায়ে মাথায় আসে মাছ দিয়ে চিপস তৈরির ধারণা।

২০২৩ সালে শুরু করেন পরীক্ষামূলক উৎপাদন। প্রায় এক বছর পরীক্ষা-নিরীক্ষা ও রেসিপিতে পরিবর্তনের পর ২০২৪ সালের মাঝামাঝি বাণিজ্যিকভাবে মাছের চিপস তৈরি শুরু করেন।

মাছের প্রজাতি ও বাজারদরের ওপর নির্ভর করে পণ্যের দাম নির্ধারণ করেন তিনি। ১৫০ গ্রামের এক প্যাকেট চিপসের দাম ৪০০-৬০০, ২৫০ গ্রামের প্যাকেট ৬৫০-৮০০ এবং ৫০০ গ্রামের প্যাকেট ১ হাজার ১৯৯ থেকে ২ হাজার টাকা। উৎপাদনের প্রতিটি ধাপে নিজেই নজর রাখেন রেশমী। তার দাবি, তৈরি মাছের চিপস বিএসটিআইর পরীক্ষাগারেও পরীক্ষা করা হয়েছে।

ব্যতিক্রমী পণ্য তৈরি করলেও উৎপাদন বাড়ানোর সামর্থ্য এখনো সীমিত। বর্তমানে পাঁচটি যন্ত্রপাতি ব্যবহার করে ছোট পরিসরে চিপস তৈরি করছেন রেশমী। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি মাসে প্রায় ৩০-৪০ কেজি চিপস বিক্রি হয়। প্রতি কেজির দাম প্রায় ২ হাজার টাকা পর্যন্ত। চাহিদা অনুযায়ী উৎপাদন করলেও সবসময় ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। সাধারণ দোকানপাটেও পণ্যটি সহজে পাওয়া যায় না। অনলাইন অর্ডারের ওপর নির্ভর করেই চলছে বিক্রি ব্যবস্থা।

রেশমী বললেন, ‘মাছের চিপসের বিশেষ চাহিদা রয়েছে। তবে উৎপাদন বাড়াতে উন্নত প্রযুক্তি প্রয়োজন। চাহিদা থাকলেও প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাচ্ছি না। সরকার ও বিভিন্ন এনজিও সংস্থা সহযোগিতা করলে আমার এই উদ্ভাবনকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারব।’

পালংকি কন্যা ব্র্যান্ডের আওতায় শুধু মাছের চিপস নয়, ফিশবল, ফিশ সস, বালাচাউ, ফিশ পাউডার, নিরাপদ শুঁটকিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করছেন রেশমী। সামুদ্রিক মাছকে কেন্দ্র করে পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং স্থানীয় সম্পদের বহুমুখী ব্যবহার নিশ্চিত করাই তার লক্ষ্য। একসময় একা শুরু করা উদ্যোগে এখন ছয় নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকার মতে, কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা শুঁটকি, আচারসহ স্থানীয় নানা খাদ্যপণ্য কিনে নিয়ে যান। সেই বাজারে সামুদ্রিক মাছের চিপসও নতুন সংযোজন হতে পারে। তবে বাজার সম্প্রসারণের জন্য পণ্যের মান নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত উৎপাদন ব্যবস্থা, আকর্ষণীয় মোড়কজাতকরণ ও কার্যকর বিপণন জরুরি।

 

কক্সবাজারসামুদ্রিক মাছচিপসমাছের চিপস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু