Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার মানুষ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৯:১৩
জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার মানুষ

সংগৃহীত ছবি

প্রায় ১৫ হাজার বাসিন্দার জন্য আর্সেনিকমুক্ত নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ। গতকাল রবিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের হজরত রুকাইয়া বিনতে মোহাম্মদ (সঃ) মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত একটি গভীর নলকূপ আনুষ্ঠানিকভাবে গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আংগারিয়াসহ আশেপাশের এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এই এলাকার পানিতে একদিকে যেমন উচ্চমাত্রার আর্সেনিক রয়েছে, অন্যদিকে পৌরসভা থেকে পানির লাইনে সরবরাহকৃত পানিও ঠিকমতো পাওয়া যায় না। আর যেটুকু পানি আসে, সেটিও পানের উপযোগী বা বিশুদ্ধ নয়। দীর্ঘদিন ধরে চলা এই পানীয় জলের চরম সংকট দূর করতে জেসিআই মানিকগঞ্জের পক্ষ থেকে একটি গভীর নলকূপ গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জেসিআই মানিকগঞ্জের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট সাবরিনা পারভীন খান বললেন, ২০২৫ সালে এই মাদ্রাসায় আমাদের ‘উজ্জীবন’ প্রকল্প বাস্তবায়নের সময় আমরা জানতে পারি, এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। আর্সেনিকের ভয়াবহতা এবং পৌরসভার পানি সরবরাহের অপ্রতুলতার কারণে নিরাপদ পানি সংগ্রহ করতে তাদের অনেক কষ্ট করতে হতো। তখনই আমরা এই গ্রামের জন্য একটি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিই। সেই ভাবনা থেকেই ‘জলধারা’ প্রকল্পের যাত্রা শুরু। জেসিআই বাংলাদেশের মূল লক্ষ্য টেকসই উন্নয়নের মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ‘জলধারা’ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যাতে মানুষ দীর্ঘমেয়াদে নিরাপদ পানির সুবিধা ভোগ করতে পারেন।

এ সময় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান ও বিশেষ ভূমিকা পালনের জন্য প্রজেক্ট কো-অর্ডিনেটর জেসিআই মানিকগঞ্জের লোকাল ডিরেক্টর ফারিজমা আহমেদকে জেসিআই মানিকগঞ্জের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানান সাবরিনা পারভীন খান।

'জলধারা' সম্পর্কে জেসিআই মানিকগঞ্জের ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) আবু সুফিয়ান নিলাভ বলেন, এই প্রকল্পটি আমাদের 'ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিজ' এর একটি চমৎকার দৃষ্টান্ত। আঙ্গারিয়া গ্রামের মানুষের জন্য বিশুদ্ধ পানির এই ব্যবস্থা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গত বছর আমি লোকাল প্রেসিডেন্ট থাকাকালীন এই মাদ্রাসায় আমরা অবকাঠামোগত উন্নয়নের কাজ করেছিলাম।

তারই ধারাবাহিকতায় আগের একটি প্রকল্পের পাশাপাশি নতুন এই কার্যক্রম আমাদের লোকাল অর্গানাইজেশনের উন্নতির ধারা বজায় রাখছে। একটু সদিচ্ছা এবং সম্মিলিত প্রচেষ্টায় যে সমাজের বড় কোনো সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করা সম্ভব, প্রজেক্ট জলধারা তারই প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

নিজ জেলা মানিকগঞ্জে এমন জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করায় জেসিআই মানিকগঞ্জকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান (জিয়া) বলেন, আমার নিজ এলাকায় আর্সেনিক ও বিশুদ্ধ পানির যে সংকট ছিল, তা দূর করতে জেসিআই মানিকগঞ্জ যে মানবিক দায়িত্ব পালন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলোরও উচিত জেসিআই মানিকগঞ্জের মতো সাধারণ মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসা।

এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করে জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের লোকাল প্রেসিডেন্ট ডা. সিনথিয়া আফরিন বলেন, প্রজেক্ট জলধারা শুধু একটি সাধারণ প্রকল্প নয়, এটি ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিজ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের একটি চমৎকার উদাহরণ। জেসিআই মানিকগঞ্জ অত্যন্ত সফলভাবে এই বৈশ্বিক লক্ষ্যমাত্রাগুলো তৃণমূল পর্যায়ে পূরণ করেছে, যা আমাদের সবার জন্য দারুণ অনুপ্রেরণাদায়ক।

জেসিআই মানিকগঞ্জের লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরিফ হোসেন জানালেন, আমরা এমন প্রকল্প বাস্তবায়নে বিশ্বাস করি। যার সুফল মানুষ দীর্ঘ সময় ধরে পায়। এককালীন সহায়তার পরিবর্তে স্থায়ী ও টেকসই সমাধান তৈরির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

জলধারা প্রকল্পের স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসী মো. শাহাদাৎ হোসেন বললেন, জেসিআই মানিকগঞ্জ প্রথম আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বেঞ্চ-টুল প্রদান করে। তখনই আমরা গ্রামবাসীর বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি তাদের জানাই। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছিল। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

‘বিশেষজ্ঞদের পরামর্শ এবং মাটি পরীক্ষা করে উপযুক্ত গভীরতায় নলকূপ স্থাপন করা হয়েছে। যাতে দীর্ঘদিন ধরে গ্রামবাসী আর্সেনিকমুক্ত নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন।’

উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে জেসিআই মানিকগঞ্জের লোকাল ট্রেজারার মালিয়াত বিনতে, সংগঠনের অন্যান্য সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের একটি বৈশ্বিক নেতৃত্বভিত্তিক সংগঠন। বিশ্বের ১২০টির বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বাংলাদেশেও সংগঠনটির ৪০টির বেশি লোকাল চ্যাপ্টার সক্রিয়। জেসিআই মানিকগঞ্জ যুব নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

জেসিআইমানিকগঞ্জজলধারা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    ২১ জুলাই ২০২৬, ০৪:১৭

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    ২১ জুলাই ২০২৬, ০৭:১০

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    ২১ জুলাই ২০২৬, ০৭:৪৯

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    ২১ জুলাই ২০২৬, ০৭:৩৭

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    advertiseadvertise