Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘অনুমোদনে’ আটকে বৈশাখী মেলা, শঙ্কায় ব্যবসায়ীরা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৭:২০
‘অনুমোদনে’ আটকে বৈশাখী মেলা, শঙ্কায় ব্যবসায়ীরা

ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার এবারের আয়োজন পড়েছে অনিশ্চিয়তায়। সব প্রস্তুতি শেষেও ‘নির্ধারিত দিনে’ উদ্বোধন হয়নি মেলার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনুমোদন না নিয়েই ঠিক করা হয়েছিল উদ্বোধনের তারিখ। এসএসসিসহ বিভিন্ন পরীক্ষা চলমান বলে এখনই মিলবে না অনুমোদন।

স্টল গুছিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা এখন পড়েছেন অনিশ্চয়তায়। 

রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বসেছে মেলার ৩৩তম আয়োজন। উদ্বোধন হওয়ার দিন নির্ধারিত ছিল গতকাল শনিবার। উদ্বোধন করার কথা ছিল ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের- জানালেন মেলা কমিটির হিসাবরক্ষক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন।  

কী কারণে সেটি হলো না- এর সুনির্দিষ্ট জবাব দেননি তিনি। বললেন, ‘জেলা প্রশাসক আমাদের ডেকেছিলেন। দু-এক দিনের মধ্যে মেলা উদ্বোধন হবে বলে আমরা প্রত্যাশা করছি।’

অনুমোদনের বিষয়টি জানতে চাইলে তার দাবি, মৌখিকভাবে ঠিক করা হয়েছিল উদ্বোধনের দিনক্ষণ।

মেলাসূত্রে জানা গেছে, সেখানে বসেছে অর্ধশতাধিক স্টল। পাবনা থেকে এসেছেন মতিউর রহমান। মেলায় দিয়েছেন প্রসাধনীর স্টল।

‘প্রত্যেক বছর আমরা মেলায় দোকান নিয়ে আসি। বেচাকেনা ভালো হয়। এবার মেলায়ও প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে বসেছি। মেলার অনুমতি না মিললে তো আমরা লোকসানে পড়ব’- শঙ্কায় মতিউর।

মেলায় শিশুদের জন্য রাইড নিয়ে বসেছিলেন মো. বেলাল। তিনি বললেন, ‘রাইড বসানোয় অনেক টাকা খরচ হয়েছে। মেলা না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বললেন, ‘জেলা প্রশাসকের অনুমোদন না নিয়ে মেলা উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তা ছাড়া এখন এসএসসি, অর্নাস ও ডিগ্রি পরীক্ষা চলছে। এসব শেষ হলে অনুমোদন পাওয়াসাপেক্ষে মেলা অনুষ্ঠিত হতে পারে।’

ঠাকুরগাঁওরাণীশংকৈলবৈশাখী মেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: