Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জীবননগর হাসপাতালে চিকিৎসক সংকটে ভোগান্তি, বিকল এক্স-রে মেশিন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:০৮
জীবননগর হাসপাতালে চিকিৎসক সংকটে ভোগান্তি, বিকল এক্স-রে মেশিন

ছবি: আগামীর সময়

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, বিকল এক্স-রে মেশিন ও জনবল ঘাটতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

কাগজে-কলমে চিকিৎসক থাকলেও কর্মস্থলে নেই গুরুত্বপূর্ণ দুই বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন জীবননগর ও পাশের মহেশপুর উপজেলার হাজারো রোগী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৩১টি। এর মধ্যে বর্তমানে ১৩টি পদ শূন্য। সচল পদগুলোর মধ্যেও জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ও জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) পদে কর্মরত দুই চিকিৎসক প্রেষণে দায়িত্ব পালন করছেন অন্য প্রতিষ্ঠানে। ফলে কার্যত বন্ধ রয়েছে এ দুই বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা।

হাসপাতালে শুধু চিকিৎসকই নয়, তীব্র সংকট রয়েছে চতুর্থ শ্রেণির কর্মচারীরও। পরিচ্ছন্নতা ও রোগীসেবার জন্য অনুমোদিত ২১টি পদের মধ্যে আটজন কর্মচারী প্রেষণে অন্য হাসপাতালে কর্মরত। এতে হাসপাতালের পরিচ্ছন্নতা ও ব্যাহত হচ্ছে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম।

চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, সামান্য জটিলতা থাকলেও চিকিৎসকের অভাবে তাদের রেফার করা হচ্ছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। আবার শয্যা সংকটের কারণে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে।

আরও পড়ুন

হাকিমপুরে এক রাতে ১০ খড়ের পালায় আগুন, আতঙ্ক

০৬ জুলাই ২০২৬

এদিকে হাসপাতালের এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল থাকায় রোগীদের বাধ্য হয়ে বাইরে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে অতিরিক্ত খরচে এক্স-রে করাতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন দরিদ্র রোগীরা।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এ উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত শূন্যপদে চিকিৎসক ও কর্মচারী নিয়োগ দিতে হবে। একই সঙ্গে বিকল এক্স-রে মেশিন সচল এবং হাসপাতালের শয্যা সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. ফাহমিদা সুলতানা রুনা আগামীর সময়কে জানান, সম্প্রতি এ হাসপাতালে যোগদান করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর চিহ্নিত করা হয়েছে সমস্যাগুলো। শূন্যপদ পূরণ এবং বিকল যন্ত্রপাতি সচল করার বিষয়ে এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার আশা, দ্রুত এসব সমস্যার সমাধান হবে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সচিকিৎসক সংকটচিকিৎসাসেবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    advertiseadvertise