Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পরিত্যক্ত দোকানে ভিজিএফের ৯ বস্তা চাল, বিএনপি নেতাকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৪:৪৮
পরিত্যক্ত দোকানে ভিজিএফের ৯ বস্তা চাল, বিএনপি নেতাকে জরিমানা

ছবি: আগামীর সময়

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার একটি পরিত্যক্ত দোকান থেকে ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।

গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়নসংলগ্ন বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানে অভিযান চালান করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে ৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

চাল আত্মসাতের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করলে মুক্তি পান।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে এসব ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, একটি চক্র চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে গোপনে ওই দোকানঘরে মজুদ করে রেখেছিল।

এ তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা এবং উপজেলা সহকারী কমিশনার মো. আল-আমিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার করা চাল পরে করিমগঞ্জ উপজেলা পরিষদ এতিমখানা হাফেজিয়া মাদরাসায় এতিম শিশুদের খাবারের জন্য হস্তান্তর করা হয়।

সহকারী কমিশনার মো. আল-আমিন কবির জানিয়েছেন, ইউএনওর নেতৃত্বে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি ইউনিয়ন বিএনপির সভাপতি হলেও এখানে রাজনৈতিক পরিচয়ের চেয়ে অপরাধকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতসরকারি চালকিশোরগঞ্জভিজিএফের চালজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি