Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাহুবল

শিক্ষার্থীদের ফরম পূরণে কোচিং ফির চাপ, বিপাকে অভিভাবকরা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৯
শেয়ার করুন:
শিক্ষার্থীদের ফরম পূরণে কোচিং ফির চাপ, বিপাকে অভিভাবকরা

সংগৃহীত ছবি

হবিগঞ্জের বাহুবলের দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফির বাইরে কোচিং ফি বাবদ অতিরিক্ত ২ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোচিংয়ের টাকা ছাড়া ফরম পূরণের নির্ধারিত ফি গ্রহণ না করার অভিযোগ করেছেন একাধিক অভিভাবক। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী এক অভিভাবক জানান, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত ২ হাজার ৪০৫ টাকা জমা দিতে গতকাল বিদ্যালয়ে গেলে সংশ্লিষ্ট শিক্ষক কোচিং ফি ছাড়া টাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় তাদের ফিরে যেতে বলা হয়। পরে আজ শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আবার বিদ্যালয়ে গেলে একই পরিস্থিতির মুখোমুখি হন তারা। একপর্যায়ে বাধ্য হয়ে অতিরিক্ত ২ হাজার টাকাসহ ৪ হাজার ৪০৫ টাকা জমা দেন।

শিক্ষার্থীর অভিভাবক জেনি চৌধুরী বলেন, ‘আমার সন্তানের ফরম পূরণের জন্য ২ হাজার ৪০৫ টাকা নিয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষক নাছির স্যার তা গ্রহণ করেননি। পরে অতিরিক্ত ২ হাজার টাকা দেওয়ার পর ফরম পূরণ করতে হয়েছে।’

অভিভাবকদের প্রশ্ন, যেসব পরিবারের আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের কাছে অতিরিক্ত ২ হাজার টাকা বড় বিষয় না হলেও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা এ টাকা কোথায় পাবে? যারা কোচিং করতে আগ্রহী নয়, তাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে কোচিং ফি আদায় কতটা যৌক্তিক? সরকারি কোনো নির্দেশনা বা লিখিত নোটিস ছাড়াই এভাবে টাকা নেওয়া হচ্ছে কেন?

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেবনাথ বলেন, ‘গত ১৬ নভেম্বর বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে সবার সম্মতিতে কোচিং বাবদ ২ হাজার টাকা দিতে অভিভাবকরা রাজি হয়েছিলেন। তবে আজ দুপুর ১২টার দিকে ইউএনও স্যার ফোন করে কোচিংয়ের টাকা না নেওয়ার জন্য বলেছেন। এরপর থেকে আমরা আর টাকা নিচ্ছি না। তবে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি ইউএনও স্যার অবগত নন।’

আরও পড়ুন

ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

২৩ নভেম্বর ২০২৬

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ‘আমি প্রশিক্ষণে আছি। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছেন। প্রশিক্ষণের ফাঁকে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।’

অভিভাবকদের অভিযোগ, গত পাঁচ বছর ধরে বিদ্যালয়ে একইভাবে কোচিং ফি আদায় করা হচ্ছে। অথচ এতে শিক্ষার্থীদের ফলাফলে প্রত্যাশিত উন্নতি হয়নি। তাদের দাবি, গত বছরও একইভাবে টাকা নেওয়া হলেও এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক ছিল না। তিন মাস কোচিং করানোর জন্য অতিরিক্ত অর্থ নেওয়ার পরও যদি ভালো ফল নিশ্চিত না হয়, তা-হলে এ অর্থ আদায়ের যৌক্তিকতা কী, সে প্রশ্নও তুলেছেন তারা।

এ ঘটনায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা।

বাহুবলফরম পূরণকোচিং ফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস