Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ঢাকা থেকে কত ছেলে ফেরে, আমার ছেলে আর ফেরে না’

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ২৩:০১
‘ঢাকা থেকে কত ছেলে ফেরে, আমার ছেলে আর ফেরে না’

ছবি: আগামীর সময়

‘ঢাকা থেকে কত ছেলে বাড়ি ফিরে আসে, কিন্তু আমার ছেলে আর ফিরবে না। ছেলেকে হারিয়ে আমার জীবন অন্ধকার হয়ে গেছে। আমি শুধু আমার ছেলের হত্যার বিচার চাই।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মিরাজুল ইসলাম মিরাজের মা মোহছেনা বেগম। দুই বছর পেরিয়ে গেলেও ছেলেকে হারানোর শোক, বিচার না পাওয়ার বেদনা এবং সংসারের অনিশ্চয়তা আজও তাড়া করে ফিরছে পরিবারটিকে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের সরদারপাড়া গ্রামের বাসিন্দা মিরাজুল ইসলাম মিরাজ (২১)। জীবিকার তাগিদে ঢাকার যাত্রাবাড়ীতে একটি দোকানে কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি উপার্জন করে অসুস্থ বাবা আব্দুস সালামের চিকিৎসা এবং ছোট দুই ভাই মেজবাউল ও সিরাজুলের লেখাপড়ার খরচ চালাতেন। স্বপ্ন ছিল পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন মিরাজ। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন

০২ আগস্ট ২০২৬

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট একটি কুঁড়েঘরেই মানবেতর জীবন কাটছে পরিবারটির। ছেলে হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি মা মোহছেনা বেগম। আগামীর সময়ের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।

মায়ের ভাষ্য, ছেলে সব সময় পরিবারের কথা ভাবত। নিজের কষ্টের কথা না ভেবে বাবা-মা ও ভাইদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখত। এখন সেই স্বপ্নের সঙ্গে তাদের ভরসাটুকুও হারিয়ে গেছে।

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে কিছুদিন পর মারা যান বাবা আব্দুস সালাম। এরপর সংসারের দায়িত্ব এসে পড়ে ছোট ভাই মেজবাউল মিয়ার কাঁধে। মাধ্যমিক পাস করার পরই তাকে পড়াশোনা ছেড়ে কাজে নামতে হয়েছে।

মেজবাউল মিয়া উল্লেখ করেন, তার ভাই দেশের জন্য আন্দোলনে গিয়ে জীবন দিয়েছেন। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চান। শুরুতে অনেকেই পাশে থাকার আশ্বাস দিলেও এখন খুব কম মানুষই পরিবারের খোঁজ নেন।

পরিবারের সদস্যদের দাবি, বিএনপি, জামায়াত, প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও স্থায়ী পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সহায়তার অভাব রয়েছে। একই সঙ্গে তারা মিরাজ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস জানান, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। তাদের কোনো প্রয়োজন হলে জানালে প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহযোগিতার চেষ্টা করা হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পরও শহীদ মিরাজুল ইসলাম মিরাজের পরিবারের জীবনে শোকের ছায়া কাটেনি। বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় এখনও দিন গুনছেন তার স্বজনরা।


ছেলেহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির