Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘চড়ুই পাখির কলরবে আটকে যায় চোখ’

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:৪১
‘চড়ুই পাখির কলরবে আটকে যায় চোখ’

ছবি: আগামীর সময়

চড়ুই গড়নে ছোট প্রকৃতির একটি পাখি। আকৃতি ছোট হলেও মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে এরা। তাই আশ্রয় হিসেবে বেছে নেয় বসতবাড়ি। এর বাইরেও বাসস্ট্যান্ড কিংবা রেলওয়ে স্টেশন চত্বরের বিভিন্ন গাছে ঝাঁকে ঝাঁকে দেখা মিলে পাখিটির।

আকারে ছোট হলেও পাখিটির কিচিরমিচির শব্দ উদ্বেলিত করে মানুষের মন। প্রতিদিন এমন দৃশ্য দেখা যায় দিনাজপুর স্টেশনের প্রবেশপথেই। প্রথম দেখাতে মনে হবে জায়গাটি যেন চড়ুই পাখির অভয়ারণ্য।

গোধূলি লগ্নে শত শত চড়ুই পাখির কলতানে পুরো স্টেশন চত্বর মুখরিত হয়ে ওঠে। স্টেশনে অপেক্ষারত যাত্রীরা চায়ের চুমুকে উপভোগ করেন এ দৃশ্য। এছাড়াও মনোরম এ দৃশ্য দেখার জন্য পাখিপ্রেমীরা রোজ সেখানে ভিড় করেন।

আরও পড়ুন

পাখির জন্য আহম্মদ উল্ল্যাহ

০৩ জুন ২০২৬

স্টেশনের প্রবেশ মুখে বরইসহ কয়েকটি গাছ চড়ুই পাখির নিরাপদ আশ্রয়। সন্ধ্যা যত ঘনিয়ে আসে ততই পাখির আনাগোনা বাড়তে থাকে সেখানে। বিকাল হলেই গাছের ডাল ও পাতার ফাঁকে ফাঁকে পাতার চেয়ে পাখিই বেশি দেখা যায়। রেলওযে স্টেশন এলাকার এ চিত্র এখন প্রতিদিনের। এখানে ছবি বা সেলফিও তোলেন অনেক পাখিপ্রেমী।
‎

স্থানীয়রা জানান, প্রতিদিন শেষ বিকেলে পাখিগুলো দল বেঁধে স্টেশন চত্বরের গাছ ও বৈদ্যুতিক তারে বসে কিচিরমিচির করে। আর ভোর থেকেই গাছ থেকে উড়াল দিয়ে পাখিগুলো হারিয়ে যায় দূর আকাশে। আবার শেষ বিকালে দল বেঁধে গাছের ডালে ফেরে। এ দৃশ্যে মুগ্ধ হন তারা।

স্টেশন এলাকায় ছুটির দিনে চড়ুই পাখি দেখতে যান কলেজ শিক্ষক আরিফুল। তিনি বললেন, ‘আধুনিক যুগে পাখিদের সঙ্গে আমাদের সখ্যতা কমছে। হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি। তাই সময় হলেই চড়ুইয়ের কলরব শুনতে ছুটে আসি। গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা চড়ুইদের কলরবে আটকে যায় চোখ।’

স্টেশন চত্বরের একজন চা বিক্রেতার ভাষ্য, ‘পাখিগুলোকে কেউ ঢিল ছুড়ে না। কেউ বিরক্ত করার চেষ্টা করলে তারা বাধা দেন। এজন্য দিনের পর দিন নির্ভয়ে এই এলাকায় আছে তারা। পাখিগুলোর কলরব আমাদের মনে প্রশান্তি বয়ে আনে। তাই আমরা তাদের আগলে রাখি।’

পাখিচড়ুই পাখিদিনাজপুরকলরব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ