Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বগলের নিচে ১৫ বছরের টিউমার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৯
বগলের নিচে ১৫ বছরের টিউমার

ছবি: আগামীর সময়

নদীভাঙনে বারবার ভিটেমাটি হারিয়েছেন আজিজার রহমান। বয়স এখন ৭০। সাঘাটা উপজেলার চরাঞ্চলের হাসিলকান্দি গ্রামে অন্যের জমিতে ঘর তুলে ছয় সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন তিনি। তবে ভিটেমাটি হারানোর কষ্টের সঙ্গে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে শরীরে বয়ে বেড়াচ্ছেন আরও এক যন্ত্রণা। বাম হাতের বগলের নিচে তার শরীরে কেজি দুয়েকের একটি টিউমার তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সেটি আরও বড় হচ্ছে।

আজিজার রহমানের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে বগলের নিচে একটি মৌমাছি কামড় দেয়। এরপর ওই স্থানে পরিবর্তন দেখা দেয়। বিভিন্ন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। হোমিওপ্যাথিক ওষুধও খেয়েছেন। সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসকের কাছে গেছেন। সেখানে উন্নত চিকিৎসাকেন্দ্রে নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কিন্তু অস্ত্রোপচারের কথা শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন আজিজার। স্থানীয় কয়েকজনের কাছ থেকে তিনি শুনেছেন, এ ধরনের টিউমার অস্ত্রোপচার করার পর একজনের মৃত্যু হয়েছে। পরে সেটি ক্যানসারে পরিণত হয়েছিল বলেও তিনি শুনেছেন। সেই ভয় থেকেই অস্ত্রোপচারে যেতে চাইছেন না তিনি।


আরও পড়ুন

পাবনায় হলুদখেতে পড়ে ছিল ব্যবসায়ীর ঝলসানো লাশ

০৬ অক্টোবর ২০২৬



আজিজার রহমান বলেন, ‘টিউমারটি দিন দিন বড় হচ্ছে। এখন গামছা দিয়ে বেঁধে চলাফেরা করতে হয়। শরীর নড়াচড়া করলে ঝাঁকুনিতে ব্যথা করে।’ তার দাবি, টিউমারটি বড় হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। একসময় তিনি কর্মক্ষম ছিলেন। এখন শারীরিক সমস্যার কারণে অনেক কাজই করতে পারেন না।

এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু জানান, এটি পেডুনকুলেটেড টিউমার হতে পারে। তবে টিউমারের প্রকৃতি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা সম্ভব। সফল অস্ত্রোপচারের পর রোগী সুস্থ থাকতে পারেন।

নদীর ভাঙনে ভিটেমাটি হারানো আজিজারের নিজের কোনো জমিও নেই। অন্যের জমিতে ঘর তুলে চলছে তার সংসার। সেই অসহায় জীবনের সঙ্গে এখন যুক্ত হয়েছে শরীরের এই দীর্ঘস্থায়ী বোঝা। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটি তাই স্বাভাবিক জীবনে ফিরতে চান। কিন্তু চিকিৎসার খরচ ও অস্ত্রোপচার নিয়ে ভয়-দুইয়ের মাঝেই আটকে আছে তার জীবন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়